AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: তাঁকে নাকি সুপ্রিম লিডার বানাতে চায় ইরান! ‘নো, থ্যাঙ্ক ইউ’ বলেছেন ট্রাম্প

Iran-USA Conflict: রিপাবলিকান ফান্ডরেইজারে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরানের নেতৃত্ব তাঁকেই ইসলামিক রিপাবলিকের পরবর্তী সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তেহরান যতই দাবি খারিজ করুক, তাঁর দাবি, যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে আলোচনা চলছে।   

Donald Trump: তাঁকে নাকি সুপ্রিম লিডার বানাতে চায় ইরান! 'নো, থ্যাঙ্ক ইউ' বলেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Mar 26, 2026 | 1:25 PM
Share

ওয়াশিংটন: ইরান মানছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-ও থামার পাত্র নন। তেহরান যতই দাবি খারিজ করুক, তাঁর দাবি, যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে আলোচনা চলছে।

রিপাবলিকান ফান্ডরেইজারে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরানের নেতৃত্ব তাঁকেই ইসলামিক রিপাবলিকের পরবর্তী সুপ্রিম লিডার (Iran Supreme Leader) হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।  

ট্রাম্প বলেন, “আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। ওরা বলছে, আমরা চাই না। আমরা আপনাকে পরবর্তী সুপ্রিম লিডার বানাতে চাই। নো, থ্যাঙ্ক ইউ। আমি চাই না।

যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইকে নিকেশ করে আমেরিকা-ইজরায়েল। তাঁর ছেলে মোজতাবা খামেনেইকে সুপ্রিম লিডার বানানো হয়েছে। তবে তারপর থেকে আর খামেনেইকে দেখা যায়নি। জল্পনা, আমেরিকার হামলায় মোজতাবা আহত হয়েছেন।

ট্রাম্প বলেন, “আমি বলছি, আমরা বড় সড় জয়ের মুখে। ইরান ও মধ্য প্রাচ্য়ে আমরা যা করছি, তা কেউ কখনও করেনি। আমরা আলোচনা করছি। ওরা প্রবলভাবে চায় যে আমরা চুক্তি করি। কিন্তু ওরা ভয় পাচ্ছে এটা বলতে কারণ ওদের নিজেদের লোকজনদের হাতেই খুন হতে হবে। ওরা ভয় পাচ্ছে যে আমাদের হাতে নিকেশ হবে।”

প্রসঙ্গত, যুদ্ধ থামাতে ১৫ পয়েন্টের যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। তাতে ইরানের পরমাণু প্রোগ্রাম বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করা এবং হরমুজ প্রণালী খোলার কথা বলা হয়েছে। যদিও তেহরান প্রকাশ্যেই এই দাবি খারিজ করে দিয়েছে। তাদের কথায়, এমন কোনও আলোচনাই হয়নি।

Follow Us
ভবানীপুরে বিরাট র‌্যালি শুভেন্দুর, দেখুন
ভবানীপুরে বিরাট র‌্যালি শুভেন্দুর, দেখুন
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার