AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ‘আমি যদি কিছু করতে পারি…’, ভারত-পাকিস্তানকে থামার আর্জি ট্রাম্পের

India-Pakistan: ভারতের 'অপারেশন সিঁদুরে'র কথা শুনে ডোনাল্ড ট্রাম্প বলেন, "দুঃখজনক ঘটনা। আমরা এই মাত্র খবর পেলাম। মনে হচ্ছে, লোকজন আগে থেকে জানত।"

Donald Trump: 'আমি যদি কিছু করতে পারি...', ভারত-পাকিস্তানকে থামার আর্জি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: May 08, 2025 | 10:04 AM
Share

ওয়াশিংটন: পাকিস্তানের মদতেই হয়েছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। তার বদলা নিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারত। পাকিস্তানও পাল্টা ফের আক্রমণ করতে পারে, তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি। এই আশঙ্কাতেই এবার মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ভারত ও পাকিস্তানের একে অপরকে আক্রমণ করা বন্ধ করা উচিত। দুই দেশের মধ্যে দূরত্ব ও বিরোধ কমাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন তিনি।

ওভাল অফিসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “খুব খারাপ ঘটনা। আমার দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। দুজনকেই আমি ভালভাবে চিনি। আমি চাই ওঁরা (ভারত-পাকিস্তান) নিজেদের মধ্যে মিটমাট করে নিক। সংঘর্ষ থামিয়ে দিক। ইটের বদলে পাটকেলের জবাব দিয়েছে। আশা করছি, এবার ওরা থেমে যাবে। যদি আমি কোনও সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।”

গতকাল, ভারতের ‘অপারেশন সিঁদুরে’র কথা শুনে ডোনাল্ড ট্রাম্প বলেন, “দুঃখজনক ঘটনা। আমরা এই মাত্র খবর পেলাম। মনে হচ্ছে, লোকজন আগে থেকে জানত।”

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে যে জঙ্গি হামলা চলে, তার প্রত্য়াঘাতেই ৬-৭ মে রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার ৯টি ঘাঁটি ও লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়ে এসেছে ভারত। পাকিস্তান এর বদলা নেওয়ার হুমকি দিয়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়