हिन्दी News9 ಕನ್ನಡ తెలుగు मराठी ગુજરાતી ਪੰਜਾਬੀ தமிழ் മലയാളം मनी9 TV9-UP
Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর
AQI
SignIn
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subscribe Whatsapp Channel
সর্বশেষ খবর বিধানসভা নির্বাচন IPL 2026 কলকাতা পশ্চিমবঙ্গ বিনোদন ব্যবসা দেশ বিশ্ব লাইফস্টাইল আধ্যাত্মিক প্রিমিয়াম স্টোরি
  • টিভি৯ Shorts
  • VIDEO
  • ফটো গ্যালারি
  • আবহাওয়া
  • কলকাতা হাইকোর্ট
  • Ab Meri Baari
  • ঘরের বায়োস্কোপ
  • Pujoy Pulse
Tv9 Bangla | Bangla News
  • লেটেস্ট নিউজ
  • Live TV
  • ফটো গ্যালারি সংবাদ
  • কলকাতা
  • নির্বাচন 2025
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ২৪ পরগনা
    • দক্ষিণ ২৪ পরগনা
    • হাওড়া
    • হুগলি
    • পশ্চিম বর্ধমান
    • পূর্ব বর্ধমান
    • বীরভূম
    • নদিয়া
    • বাঁকুড়া
    • ঝাড়গ্রাম
    • পুরুলিয়া
    • পূর্ব মেদিনীপুর
    • পশ্চিম মেদিনীপুর
    • মুর্শিদাবাদ
    • উত্তর দিনাজপুর
    • দক্ষিণ দিনাজপুর
    • মালদা
    • আলিপুরদুয়ার
    • কোচবিহার
    • দার্জিলিং
    • জলপাইগুড়ি
    • কালিম্পং
  • দেশ
  • বিনোদন
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • বিশ্ব
  • লাইফস্টাইল
  • প্রযুক্তি
    • গ্যাজেট
    • বিজ্ঞান
    • যুক্তি ও প্রযুক্তি
  • ব্যবসা
  • ওয়েব গল্প
  • আধ্যাত্মিক সংবাদ
  • ভিডিয়ো সংবাদ
  • বাঙালিয়ানা
  • বাজেট
Bangla News World US President Joe Biden says Russia's President Vladimir Putin Can't Stay in Power

Joe Biden on Russia-Ukraine Conflict: ‘এই মানুষটা ক্ষমতায় থাকতে পারে না’, পুতিনকে খোলাখুলি চ্যালেঞ্জ বাইডেনের!

Russia-Ukraine Conflict: রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেন যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তার প্রশংসাও করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন যে, ইউক্রেন স্বাধীনতার জন্য লড়ছে, আমেরিকা তাদের পাশে রয়েছে।

Joe Biden on Russia-Ukraine Conflict: 'এই মানুষটা ক্ষমতায় থাকতে পারে না', পুতিনকে খোলাখুলি চ্যালেঞ্জ বাইডেনের!
ফাইল ছবি
TV9 Bangla Digital
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী | Updated on: Mar 27, 2022 | 8:13 AM
Google News Badge
Share
google button

ওয়ার্সো: কোনওভাবেই রাশিয়ার ক্ষমতায় থাকা উচিত নয় ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin), এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বিগত এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হয়েছে, তাতে ইউক্রেনেরই পক্ষ নিয়েছে আমেরিকা। একাধিকবার রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধ করা হলেও, সেই আর্জিতে কান দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে সময়ে ইউক্রেনের উপরে হামলা বাড়িয়ে চলেছে রাশিয়া, সেই সময়ই প্রতিবেশী দেশে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবারই ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ওয়ার্সোর রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে তিনি বলেন, “পুতিন কসাইয়ের মতো আচরণ করছেন। ভগবানের জন্য বলছি, ওই মানুষটা কোনওভাবেই ক্ষমতায় থাকতে পারে না”। ইউক্রেনের উপরে রাশিয়ার এই সামরিক অভিযান আসলে মস্কোর কূটনৈতিক ব্যর্থতা বলেই দাবি করেন বাইডেন। উল্লেখ্য, এর আগেও বাইডেন রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী, ঠগ ও খুনি স্বৈরতান্ত্রিক শাসক বলে অ্যাখা দিয়েছিলেন।

রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেন যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তার প্রশংসাও করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন যে, ইউক্রেন স্বাধীনতার জন্য লড়ছে, আমেরিকা তাদের পাশে রয়েছে। আগামিদিনে গোটা বিশ্বকে আরও লম্বা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।

পোল্য়ান্ডে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে তুলোধনা করলেও হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে কোথাও রাশিয়ায় ক্ষমতা বা শাসক পরিবর্তনের কথা বলেননি। হোয়াইট হাউসের এক আধিকারিক বলেন, “প্রেসিডেন্ট বলতে চেয়েছিলেন যে পুতিনকে এভাবে প্রতিবেশী দেশগুলির উপরে সামরিক শক্তি পরীক্ষা করতে দেওয়া যায় না। তিনি রাশিয়ায় পুতিনের ক্ষমতা কতটা বা সেখানে ক্ষমতা পরিবর্তন নিয়ে কথা বলা হয়নি।”

এর আগে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিনও দাবি করেছিলেন যে আমেরিকা রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের কথা বলছে না। তিনি বলেন, “আমাদের কাছে এটা ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়। রাশিয়ার মানুষই স্থির করবেন যে তাদের কে নেতৃত্ব দেবেন।”

আরও পড়ুন:Imran Khan: মাথায় ওপর ‘অনাস্থা’ খাঁড়া, সস্ত্রীক ইমরান খানের বিরুদ্ধে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তীব্র চাঞ্চল্য পাকিস্তানে
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ‘রাশিয়ার সঙ্গে কথা বলা ভীষণ কঠিন’, তবে কি হাল ছেড়ে দিচ্ছে ইউক্রেন?

Follow Us
LIVETV

Short Videos

View more
  • কাটমানি দিয়েও ঘর পাননি, বিক্ষোভে গ্রামবাসী

    কাটমানি দিয়েও ঘর পাননি, বিক্ষোভে গ্রামবাসী

  • কোথায় ফলতার 'পুষ্পা'

    কোথায় ফলতার 'পুষ্পা'

  • দু'দিনের লুকোচুরি শেষ, আজ আদালতে পেশ শওকতকে

    দু'দিনের লুকোচুরি শেষ, আজ আদালতে পেশ শওকতকে

  • ফিরহাদের ইস্তফা নিয়ে কী বললেন সজল?

    ফিরহাদের ইস্তফা নিয়ে কী বললেন সজল?

সর্বশেষ সংবাদ

View more
জোর করে প্রভাব খাটিয়ে..স্বরূপকে নিয়ে বিস্ফোরক আইএফএ সচিব অনির্বাণ দত্ত
জোর করে প্রভাব খাটিয়ে..স্বরূপকে নিয়ে বিস্ফোরক আইএফএ সচিব অনির্বাণ দত্ত
বাংলায় আমুলের ৬৫০ কোটি টাকার মেগা বিনিয়োগ শুধু সময়ের অপেক্ষা?
বাংলায় আমুলের ৬৫০ কোটি টাকার মেগা বিনিয়োগ শুধু সময়ের অপেক্ষা?
গাড়িতে পড়ল ডিম, মদন বলছেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
গাড়িতে পড়ল ডিম, মদন বলছেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
Live News: আগেই পদত্যাগ মেয়রের, এবার বিধাননগর পুরসভায় বসছে প্রশাসক
Live News: আগেই পদত্যাগ মেয়রের, এবার বিধাননগর পুরসভায় বসছে প্রশাসক
গ্রেফতার কলকাতা পুরসভার দাপুটে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত
গ্রেফতার কলকাতা পুরসভার দাপুটে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভিডিয়ো

View more
'অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কেন বললেন রেলমন্ত্রী?
'অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কেন বললেন রেলমন্ত্রী?
জালে শওকত, বিস্ফোরক অভিযোগ NIA-র
জালে শওকত, বিস্ফোরক অভিযোগ NIA-র
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
Tv9 Bangla | Bangla News
Follow US ON
Google Play Store App Store
Contact Us About Us Advertise With Us Complaint Redressal Privacy Policy Terms & Conditions
Network Sites:
  • TV9 Bharatvarsh
  • TV9 Marathi
  • TV9 Telugu
  • TV9 Kannada
  • TV9 Gujarati
  • TV9 Punjabi
  • TV9 Tamil
  • TV9 Malayalam
  • TV9 UP
  • News9 LIVE
  • Money9 LIVE
Copyright © 2026 TV9 Bangla. All rights reserved.
হোম মেনু
মেনু
ছবি মেনু
ছবি
রিল মেনু
রিল
ভিডিয়ো মেনু
ভিডিয়ো
সংক্ষিপ্ত খবর মেনু
সংক্ষিপ্ত খবর