AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mother of All Bombs: ইজরায়েলকে ‘মাদার অব অল বম্ব’ দিচ্ছে আমেরিকা, গোটা ইরান কি ধূলিসাৎ হবে?

Iran-Israel War: আমেরিকার দাবি, ৪ হাজার মিসাইল দিয়ে ইজরায়েলের উপরে হামলা চালাতে পারে ইরান। আজই এই হামলা হতে পারে। এদিকে, হাত গুটিয়ে নেই ইজরায়েলও। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সমস্ত পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Mother of All Bombs: ইজরায়েলকে 'মাদার অব অল বম্ব' দিচ্ছে আমেরিকা, গোটা ইরান কি ধূলিসাৎ হবে?
আকাশে কেবল যুদ্ধের ছায়া।Image Credit: PTI
| Updated on: Oct 30, 2024 | 8:14 AM
Share

তেহরান: সময় যত গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর দিকে এগোচ্ছে যুদ্ধ। ইজরায়েলের উপরে বদলা নিতে প্রস্তুত ইরান। আবার ইরানকেও ছেড়ে কথা বলছে না নেতানিয়াহুর সেনা। এই যুদ্ধ কত দূর গড়াবে, পরমাণু যুদ্ধের আকার নেবে কি না, তা নিয়ে হাজারো জল্পনার মাঝেই এবার আমেরিকার হাতে এল বড় তথ্য। আমেরিকার দাবি, ৪ হাজার মিসাইল দিয়ে ইজরায়েলের উপরে হামলা চালাতে পারে ইরান। আজই এই হামলা হতে পারে। এদিকে, হাত গুটিয়ে নেই ইজরায়েলও। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সমস্ত পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মাদার অব অল বম্ব-

একদিকে যেখানে ইরান ও ইজরায়েল একে অপরের উপরে হামলা চালানোর পরিকল্পনা করছে, সেখানেই ইজরায়েলকে বড় সাহায্য করতে চলেছে আমেরিকা। ইজরায়েলকে ভয়ঙ্কর শক্তিশালী বোমা দিতে চলেছে আমেরিকা। এই বোমার নাম জিবিইউ-৪৩/বি (GBU-43/B)। একে আমেরিকার ‘মাদার অফ অল বম্ব’ও বলা হয়

এই বোমায়  ১১ টন টিএনটি বিস্ফোরক থাকে। বোমার ওজন ৯৮০০ কেজি। জানা গিয়েছে, এই বোমা জিপিএস দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে। আমেরিকার এই বোমা খুব ভারী হওয়ায় বহন করা কঠিন। তবে ইজরায়েলের কাছে সি-১৩০ হারকিউলিস কার্গো বিমান রয়েছে, যা দিয়ে এই বোমাটি ফেলা যাবে।

পারমাণবিক ঘাঁটিও ধ্বংস করতে পারে এই বোমা-

এত ভারী, বিস্ফোরক ভরা বোমার অভিঘাত যে ভয়ঙ্কর হবে, তা বলার অপেক্ষা রাখে না। জিপিএসের সাহায্যে ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করে দিতে পারে এই বোমা। তবে এর জন্য ইজরায়েলের বিমানকে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে হবে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি মাটির নিচে। এই বোমা ইজরায়েল হাতে পেলে, মাটির২০০ ফুট নিচে গিয়েও বিস্ফোরণ ঘটাযতে পারবে।

এছাড়াও আমেরিকা ইজরায়েলকে জিবিইউ-৫৭ বোমা দিচ্ছে। এটিও একটি বাঙ্কার বাস্টার বোমা। বোমাটি ২৪০০ কেজি বিস্ফোরক রয়েছে এবং এর ওজন ১৩,৬০০ কেজি। এফ-১৫ থান্ডার যুদ্ধবিমানের মাধ্যমে এই বোমা ফেলা  হতে পারে। এর আগে ইয়েমেনের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে আমেরিকা বি-২ বোমারু বিমান থেকে এই বোমা ফেলেছিল।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক