AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Money Investment: অন্নপূর্ণার তিন হাজার টাকা বিনিয়োগ করুন এই স্কিমে, মিলবে ৫ লক্ষ রিটার্ন

Post Office Scheme Investment: অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা বিনিয়োগ করে যদি নিশ্চিত রিটার্ন পেতে চান, তাহলে সবথেকে ভালো বিকল্প হতে পারে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে জমা করলে ৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। কীভাবে ? জেনে নিন

Annapurna Yojana Money Investment: অন্নপূর্ণার তিন হাজার টাকা বিনিয়োগ করুন এই স্কিমে, মিলবে ৫ লক্ষ রিটার্ন
প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Updated on: Jul 07, 2026 | 3:32 PM
Share

নয়া দিল্লি : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তিন হাজার টাকা পেয়েছেন রাজ্যের বহু মহিলাই। নিজেদের প্রয়োজন মতো সেই টাকা খরচ করছেন। আবার অনেকে এই টাকা দিয়ে ভবিষ্যত সঞ্চয়ের পরিকল্পনা করেছেন। তবে, বিনিয়োগের (Annapurna Yojana Money Investment) ক্ষেত্রে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। আপনি যদি তিন হাজার টাকা বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন পেতে চান, তাহলে সবথেকে ভালো বিকল্প হতে পারে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রিকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে জমা করলে ৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন।

বর্তমানে এই স্কিমে বছরে ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনে ঋণ, মেয়াদ বাড়ানোর সুযোগ-সহ একাধিক সুবিধাও রয়েছে। ৫ লক্ষ টাকা রিটার্নের ক্ষেত্রে আপনাকে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

কীভাবে ৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন?

প্রতি মাসে তিন হাজার টাকা করে ১০ বছর ধরে এই স্কিমে জমা করতে হবে।

  • জমা পড়া অর্থের পরিমাণ: ৩ লক্ষ ৬০ হাজার টাকা
  • আনুমানিক সুদ: ১ লক্ষ ৫২ হাজার ৫৬৫ টাকা
  • মেয়াদ শেষে মোট প্রাপ্তি: ৫ লক্ষ ১২ হাজার ৫৬৫ টাকা

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

  • যে কোনও ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • সিঙ্গল বা জয়েন্ট, দু’ভাবেই অ্যাকাউন্ট খোলা যায়।
  • ন্যূনতম জমা রাখতে হবে ১০০ টাকা
  • টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা নেই।
  • বাবা-মা সন্তানের নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • সন্তানের বয়স দশ বছর বা তার বেশি হলে নিজের নামেই অ্যাকাউন্ট খোলা সম্ভব।

মিলবে ঋণও

অ্যাকাউন্ট খোলার এক বছর পরে এবং টানা ১২টি কিস্তি জমা দেওয়ার পর মোট জমা দেওয়া অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।

  • ঋণের সুদের হার বেশি হবে। রেকারিং ডিপোজ়িটের তুলনায় ২ শতাংশ বেশি সুদ পাবেন।
  • এককালীন বা মাসিক কিস্তিতে ঋণ শোধ করা যায়।
  • ঋণ শোধ না করলে মেয়াদ শেষে পাওনা অর্থ থেকে তা কেটে নেওয়া হয়।

মেয়াদ ও অন্যান্য নিয়ম

স্কিমের মূল মেয়াদ ৫ বছর (৬০ মাস)। চাইলে মেয়াদ শেষে আরও ৫ বছর বাড়ানো যায়। নতুন করে টাকা জমা না দিয়েও নির্দিষ্ট নিয়মে অ্যাকাউন্ট চালু রাখা সম্ভব।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর