AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: রাতারাতি বিরাট লোকসান! হঠাৎ কী হল রিলায়েন্স-TCS-SBI-র?

Share Market:তথ্য় বলছে, এই সময়কালে দেশের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূল্য ৬০,৮২৪.৬৮ কোটি টাকা থেকে কমে ১৯,৮২,২৮২.৪২ কোটি টাকা হয়েছে। টাটা গ্রুপের সবচেয়ে বড় সংস্থা Tata Consultancy Services (TCS) এর বাজার মূল্য ৩৪,১৩৬.৬৬ কোটি টাকা থেকে কমে ১৬,১২,৭৬২.৫১ কোটি টাকা হয়েছে।

Share Market: রাতারাতি বিরাট লোকসান! হঠাৎ কী হল রিলায়েন্স-TCS-SBI-র?
জোর চর্চা দালাল স্ট্রিটে Image Credit: Facebook
| Updated on: Sep 08, 2024 | 1:02 PM
Share

কলকাতা: সপ্তাহটা ভাল গেল দেশের দুই অন্যতম বড় সংস্থার। দেশের বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস যৌথভাবে ৯৫ হাজার কোটি টাকার লোকসানের মুখ দেখল। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৬০,৮০০ কোটি টাকারও বেশি লোকসান করেছে। অন্যদিকে, টাটার টিসিএস ৩৪ হাজার কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশের বৃহত্তম সরকারি ঋণদাতাও অর্থাৎ এসবিআইও কম ক্ষতির মুখে পড়েনি।

যদিও আমরা মার্কেট ক্যাপ অনুযায়ী দেশের শীর্ষ ১০ কোম্পানির কথা বলি, তাহলে ৮ সংস্থা মিলিতভাবে মোট ২,০১,৬৯৯.৭৭ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। গত সপ্তাহে BSE বেঞ্চমার্ক ১,১৮১.৮৪ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমেছে। তবে দু’টি কোম্পানি ভালই লাভ ঘরে তুলেছে। HUL এবং HDFC উভয় সংস্থাই যৌথভাবে প্রায় ১৮ হাজার কোটি টাকা লাভ করেছে। 

তথ্য় বলছে, এই সময়কালে দেশের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূল্য ৬০,৮২৪.৬৮ কোটি টাকা থেকে কমে ১৯,৮২,২৮২.৪২ কোটি টাকা হয়েছে। টাটা গ্রুপের সবচেয়ে বড় সংস্থা Tata Consultancy Services (TCS) এর বাজার মূল্য ৩৪,১৩৬.৬৬ কোটি টাকা থেকে কমে ১৬,১২,৭৬২.৫১ কোটি টাকা হয়েছে। অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাজার মূল্য ২৯,৪৯৫.৮৪ কোটি টাকা থেকে কমে ৬,৯৮,৪৪০.১৩ কোটি টাকা হয়েছে৷ দেশের অন্যতম বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপ ২৮,৩৭৯.৫৪ কোটি টাকা কমে ৮,৭৬,২০৭.৫৮ কোটি টাকা হয়েছে৷

অন্যদিকে ইনফোসিসের বাজার মূলধন (MCAP) ১৭,০৬১.৪৪ কোটি টাকা থেকে কমে ৭,৮৯,৮১৯.০৬ কোটি টাকা হয়েছে। দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এর বাজার মূলধন ১৬,৩৮১.৭৪ কোটি টাকা থেকে কমে ৬,৫৭,০০৯.১৪ কোটি টাকা হয়েছে৷

Follow Us
মুষলধারে বৃষ্টি শুরু, কী বলছে হাওয়া অফিস?
মুষলধারে বৃষ্টি শুরু, কী বলছে হাওয়া অফিস?
গোটা দেশে মোদীর উন্নয়ন, দিকে-দিকে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন
গোটা দেশে মোদীর উন্নয়ন, দিকে-দিকে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন
'আমাদের কলেজে OYO রুম আছে', বিস্ফোরক সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী
'আমাদের কলেজে OYO রুম আছে', বিস্ফোরক সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী
অস্তিত্বহীন মাদ্রাসা নিয়ে কোনও সওয়াল করবেন না নওশাদ, তবে...
অস্তিত্বহীন মাদ্রাসা নিয়ে কোনও সওয়াল করবেন না নওশাদ, তবে...
পশ্চিমবঙ্গকে বিপজ্জনক পথে নিয়ে যাওয়া হচ্ছে: মীনাক্ষী
পশ্চিমবঙ্গকে বিপজ্জনক পথে নিয়ে যাওয়া হচ্ছে: মীনাক্ষী
রাস্তায় বিক্রি হওয়া শরবতে কী মেশাত?
রাস্তায় বিক্রি হওয়া শরবতে কী মেশাত?
কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি, জানালেন মিঠুন
কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি, জানালেন মিঠুন
GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে
GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে
ফুটো টিনের ছাউনি,ভাঙা মাটির দেওয়াল! নাগরাকাটায় অসুরদের জীবনের করুণ ছবি
ফুটো টিনের ছাউনি,ভাঙা মাটির দেওয়াল! নাগরাকাটায় অসুরদের জীবনের করুণ ছবি
বাগেশ্বর বাবাকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন লকেট, কী বললেন?
বাগেশ্বর বাবাকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন লকেট, কী বললেন?