AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget Health Check: ওষুধের দাম কি কমবে? ডাক্তার রেড্ডির চোখে বাজেট-স্বপ্ন

Union Budget 2026: বাজেটে লাইফ সায়েন্সের জন্য আনা হয়েছে 'বায়োফার্মা শক্তি'। দেশজুড়ে তৈরি হবে ১০০০টি ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার। অর্থাৎ, উন্নত চিকিৎসা এখন আর বিদেশের বিলাসিতা নয়, খাস ভারতেই হবে গবেষণা। সবথেকে বড় স্বস্তি? ৩৬টি জীবনরক্ষাকারী ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে।

Budget Health Check: ওষুধের দাম কি কমবে? ডাক্তার রেড্ডির চোখে বাজেট-স্বপ্ন
| Updated on: Feb 02, 2026 | 5:16 PM
Share

কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭। নির্মলা সীতারামনের লাল ফোল্ডার কি এবার স্বাস্থ্যের হাল আরও উন্নত করবে? অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান ডা. প্রতাপ সি রেড্ডি কিন্তু বেশ আশাবাদী। তাঁর মতে, সুস্থ নাগরিকই তো ‘বিকশিত ভারত’-এর আসল ইঞ্জিন।

কী থাকছে আপনার জন্য?

বাজেটে লাইফ সায়েন্সের জন্য আনা হয়েছে ‘বায়োফার্মা শক্তি’। দেশজুড়ে তৈরি হবে ১০০০টি ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার। অর্থাৎ, উন্নত চিকিৎসা এখন আর বিদেশের বিলাসিতা নয়, খাস ভারতেই হবে গবেষণা। সবথেকে বড় স্বস্তি? ৩৬টি জীবনরক্ষাকারী ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে। ফলে আপনার ওষুধের খরচ কমবে অনেকটাই।

চিকিৎসায় নতুন মোড়:

  • মেডিক্যাল সিট: নতুন বছরে বাড়ছে ১০ হাজার আসন।
  • প্রশিক্ষণ: দেড় লক্ষ কেয়ারগিভার তৈরির লক্ষ্য।
  • মানসিক স্বাস্থ্য: রাঁচি ও তেজপুরে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আসছে ‘নিমহ্যান্স-২’।

জেলা হাসপাতালগুলিতে জরুরি চিকিৎসার ক্ষমতা ৫০% বাড়ানো হচ্ছে। আপনি যদি মফস্বলের বাসিন্দা হন, তবে জেলাতেই মিলবে ট্রমার উন্নত পরিষেবা। ৫টি নতুন মেডিক্যাল টুরিজম হাব রাজ্যগুলির অর্থনীতিতে অক্সিজেন দেবে।

ভবিষ্যৎ বার্তা:

শুধু ঘোষণা নয়, ডা. রেড্ডির দাবি—এই লক্ষ্যগুলি বাস্তবে রূপ পেলে ভারত হবে বিশ্বের ‘হেলথ হাব’। তবে বাজেট পরবর্তী রূপায়ণ কতটা দ্রুত হয়, সেদিকেই এখন নজর স্বাস্থ্যমহলের।