AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমরা একমত… ভারত বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তান ইস্যুতে আইসিসিকে সমর্থন বিসিসিআইয়ের

পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে খেলবে না। এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচে তাদের দল মাঠে নামবে না। যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি পাক সরকার। তবে পাকিস্তান দল বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে অংশ নেবে বলে জানানো হয়েছে।

আমরা একমত... ভারত বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তান ইস্যুতে আইসিসিকে সমর্থন বিসিসিআইয়ের
| Edited By: | Updated on: Feb 02, 2026 | 5:03 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যা ঘিরে তুলুম বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আইসিসির অবস্থানকে পূর্ণ সমর্থন জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা জানান, ক্রীড়াসুলভ আচরণের ভিওিতে আইসিসির সঙ্গে সম্পূর্ণ ভাবে একমত ভারতীয় বোর্ড। রাজীব শুক্লা আরও বলেন, “আইসিসি স্পষ্টভাবে ক্রীড়াসুলভ মানসিকতার কথা উল্লেখ করেছে। আমরা আইসিসির সঙ্গে সহমত পোষণ করছি। আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত এই বিষয়ে বিসিসিআই আর কোনও মন্তব্য করবে না।” তাঁর এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে আপাতত সতর্ক দৃষ্টি রাখছে ভারতীয় বোর্ড।

পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে খেলবে না। এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচে তাদের দল মাঠে নামবে না। যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি পাক সরকার। তবে পাকিস্তান দল বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে অংশ নেবে বলে জানানো হয়েছে। ৫ দিন পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে আইসিসি বলেছে, “পাকিস্তান সরকারের বক্তব্যের কথা নোট করা হয়েছে এবং পিসিবির থেকে যোগাযোগের অপেক্ষায় রয়েছি আমরা।” আবার একইসঙ্গে আইসিসি জোর দিয়ে বলেছে, নির্ধারিত সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। আইসিসির বিবৃতিতে আরও জানিয়েছে, তাদের টুর্নামেন্টগুলি প্রতিযোগিতামূলক। নির্বাচিত ম্যাচ বয়কট করলে এই প্রতিযোগিতার নিয়ম ক্ষুণ্ণ হবে। আইসিসি পিসিবিকে এমন একটি সমাধান খোঁজার কথা জানিয়েছে, যাতে সব পক্ষেরই স্বার্থ রক্ষা পায়।

এ দিকে, মাঠের পারফরম্যান্সে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় দল। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিত শর্মার দল। ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপ অভিযান। এখন দেখার পিসিবির সিদ্ধান্ত সর্বশেষে কোন পথে হাঁটে।