AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Mamata: ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে নামের বানান পদবি ভুল করা হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari attacks CM Mamata: শুভেন্দুর স্পষ্ট কথা, “প্রথমদিন থেকে লাগাতার ভয় দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। সমস্ত লোকের নামের বানান ভুল, পদবির বানান ভুল। মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। বিএলও, ইআরও, এইআরও-দের একাংশ দিয়ে, আইপ্যাককে বসিয়ে নাম ও পদবির বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করা হয়েছে।”

Suvendu on Mamata: ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে নামের বানান পদবি ভুল করা হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু
আর কী বলছেন শুভেন্দু? Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Feb 02, 2026 | 4:36 PM
Share

কলকাতা: দিল্লিতে গিয়ে যখন ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন পাল্টা মমতার তুলোধনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাও আবার এসআইআর নিয়ে। শুভেন্দুর সাফ কথা, এসআইআরের আতঙ্কের নামই হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন তাঁদের একাংশকে চালনা করছে তৃণমূল, আইপ্যাক। তাঁদের দ্বারই যত গড়মিল করা হচ্ছে। অভিলম্বে তাঁদের সাসপেন্ড করে এফআইআর করার দাবি তুললেন তিনি। 

এদিকে এদিনই আবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করছেন মমতা। অন্যদিকে এদিনই বাংলায় রাজ্যজুড়ে এসআইআর নিয়ে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। তার মাঝেই সাংবাদিক বৈঠক করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সেখানেই তোপের পর তোপ দাগলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। 

শুভেন্দুর স্পষ্ট কথা, “প্রথমদিন থেকে লাগাতার ভয় দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। সমস্ত লোকের নামের বানান ভুল, পদবির বানান ভুল। মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। বিএলও, ইআরও, এইআরও-দের একাংশ দিয়ে, আইপ্যাককে বসিয়ে নাম ও পদবির বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করা হয়েছে।” এরপরই সরাসরি মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাঁর প্রশাসন এটা করেছে। তৃণমূল ও আই প্যাকের নির্দেশে যে সব বিএলও, ইআরও, এইআরওরা এই কাজ করেছেন তাঁদের অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর করতে হবে। একইসঙ্গে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। আমাদের কাছে এদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য় রয়েছে।”