AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

e-Cheque: কাগজে আর সই করতে হবে না, অনলাইনেই এবার চেক দিতে পারবেন!

RBI: আরবিআই-র পেমেন্ট ভিশন ২০২৮ রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে চেক ব্যবস্থার ডিজাইন ও সুরক্ষা পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী ই-চেক ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতারণা অনেকটাই রোখা যাবে। 

e-Cheque: কাগজে আর সই করতে হবে না, অনলাইনেই এবার চেক দিতে পারবেন!
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Mar 29, 2026 | 1:22 PM
Share

নয়া দিল্লি: বদলাচ্ছে দুনিয়া, তার সঙ্গে বদলাচ্ছে লেনদেনের সিস্টেমও। ডিজিটাল পেমেন্টেই অভ্যস্ত এখন অনেকে। এবার চেক ব্যবস্থাতেও বদল আসতে চলেছে। আসতে পারে ইলেকট্রনিক চেক বা ই-চেক (e-cheques)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই প্রস্তাবনা দিয়েছে।

এবার থেকে আর কাগজের চেক নয়, ডিজিটাল মাধ্যমেই চেক দেওয়া যাবে। দ্রুততা ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সিস্টেমে গ্রাহকদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হতে পারে।

আরবিআই-র পেমেন্ট ভিশন ২০২৮ রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে চেক ব্যবস্থার ডিজাইন ও সুরক্ষা পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী ই-চেক ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতারণা অনেকটাই রোখা যাবে।

কেমন হবে ই-চেক?

ই-চেক হল পেপার চেকেরই ডিজিটাল ভার্সন। কাগজে চেক লেখার বদলে অনলাইনে চেক পাঠানো যাবে। অনলাইনেই গ্রাহক যাবতীয় তথ্য পূরণ করবেন এবং ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিতভাবে স্বাক্ষর করবেন। এরপর সরাসরি গ্রহীতা বা ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দেবেন। সাধারণ চেকের মতোই ব্যাঙ্ক এই চেক ভেরিফাই করে প্রসেস করবে। তবে গোটা পদ্ধতিটাই অনেক দ্রুত হবে। সহজেই ট্র্যাক করা যাবে।

গোটা প্রস্তাবটিই এখনও পর্যালোচনার স্তরে রয়েছে। আরবিআই সমস্ত দিক পর্যালোচনা করে তারপরই ই-চেক আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি