Supplementary List : আজ থেকেই শুরু ট্রাইব্যুনালে অনলাইন আবেদন শুরু, কীভাবে করবেন, জেনে নিন
Tribunal Online Application : ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? কমিশনের তরফে বলা হয়েছিল যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পাবেন। ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে আবেদন করবেন? কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, কীভাবে করবেন, জেনে নিন

কলকাতা : শনিবার রাতে আরও একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার থেকে প্রতিদিনই একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। তবে, এতদিন ধরে প্রশ্ন উঠছিল, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? কমিশনের তরফে বলা হয়েছিল যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পাবেন। ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে আবেদন করবেন, জেনে নিন
অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করা যাবে। অনলাইনে কীভাবে আবেদন করবেন ?
- কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে
- তার জন্য https://voters.eci.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে
- ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের জন্য় নির্দিষ্ট অপশন থাকবে
- প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে আবেদনকারীকে
- সংশ্লিষ্ট মোবাইলে ওটিপি আসবে
- ওটিপি দেওয়ার পর লগ ইন করা যাবে
- তারপর এপিক নম্বর দিয়ে সার্চ করলেই ভোটারের নাম দেখা যাবে
- আবেদনপত্রে চারটি শূন্যস্থান পূরণ করতে হবে
- প্রথমে আবেদনকারীর পিন কোড-সহ পুরো ঠিকানা উল্লেখ করতে হবে
- খেয়াল রাখতে হবে ২৫০ শব্দের যেন বেশি না হয়।
- কেন আবেদন করতে হবে? এক হাজার শব্দের মধ্যে তা লিখতে হবে
- আপিলে কী চাওয়া হচ্ছে, তা ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে
- আবেদনকারীকে জানাতে হবে কোন জায়গার ভোটার ছিলেন
- সব পূরণের পর সাবমিট করলেই ট্রাইব্যুনালের আবেদন সম্পূর্ণ হবে
অফলাইনে কীভাবে আবেদন করবেন?
অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে ফর্ম ফিলাম করে আবেদন জানাতে পারেন। এছাড়া, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছিল। শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৮ লক্ষ ভোটারের নাম। তবে, তৃতীয় তালিকা প্রকাশের পরও স্পষ্ট হয়নি কত জনের নাম যুক্ত হয়েছে। আর কত জনের নাম বাদ পড়েছে। অর্থাৎ কমিশনের তরফের এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে অ্যাডিশন বা ডিলিশন নম্বর জানানো হয়নি। হিসেব বলছে, এখনও বেশ কয়েকটি তালিকা প্রকাশ্যে আসবে। প্রতিদিনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। শেষপর্যন্ত বিবেচনাধীনে থাকা কত ভোটারের নাম বাদ যায়, সেদিকেই নজর থাকবে।
