AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অ্যাকাউন্টে ১০ কোটি পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্ক, গৃহবধূ দেখেই যা করলেন, সবাই হতবাক

Viral: ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে তাঁর ব্যালেন্স দেখাচ্ছিল ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তিনি। অন্য় একটি এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করেন, ভিডিয়োও রেকর্ড করেন। সেখানেও দেখেন যে ওই টাকাই দেখাচ্ছে।  

অ্যাকাউন্টে ১০ কোটি পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্ক, গৃহবধূ দেখেই যা করলেন, সবাই হতবাক
এক টাকাও খরচ করতে নারাজ রিতা।Image Credit: X
| Updated on: Mar 29, 2026 | 12:42 PM
Share

লখনউ: গরিব কিন্তু সৎ। আজকের যুগেও যে সততা বেঁচে রয়েছে, তার প্রমাণ দিলেন রিতা। অতি সাধারণ এক গৃহবধূ। স্বামী কৃষিকাজ করেন। তাঁর অ্যাকাউন্টে হঠাৎ চলে এল ১০ কোটি টাকা। এত টাকা চোখে দেখা দূর, কল্পনাও করতে পারেননি। কিন্তু এই ১০ কোটি টাকার থেকে এক টাকাও তিনি নিতে নারাজ।

উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বাসিন্দা রিতা বাহেলিয়া। পরিবার নিয়ে থাকেন, কৃষিকাজেই সংসার চলে। নবরাত্রি চলাকালীন অষ্টমীর দিন তিনি ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে, কিন্তু ব্য়াঙ্কের শাখা বন্ধ থাকায় টাকা তুলতে পারেননি। এরপর তিনি এটিএমে যান। সেখানে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতেই চোখ কপালে! এত বড় অঙ্ক?

ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে তাঁর ব্যালেন্স দেখাচ্ছিল ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তিনি। অন্য় একটি এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করেন, ভিডিয়োও রেকর্ড করেন। সেখানেও দেখেন যে ওই টাকাই দেখাচ্ছে।

এই বিপুল টাকায় তাঁর ও পরিবারের জীবনটাই বদলে যেতে পারত, কিন্তু রিতা অ্যাকাউন্ট থেকে এক টাকাও তুলতে রাজি নন। পরিবারের সদস্যদেরও সাফ জানিয়ে দেন, যতক্ষণ না স্পষ্ট হচ্ছে যে এত টাকা কোথা থেকে এল, এক টাকাও তোলা যাবে না।

পরে তারা ব্যাঙ্কে যান, কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায় অভিযোগ জানাতে পারেননি। করিমগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানিয়েছেন, টেকনিক্যাল এরর বা ট্রানজাকশনে কোনও গলদের কারণেই এই ভুল হয়েছে। ব্যাঙ্ক খুললেই এই ভুল শুধরে নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিতার গল্প। সকলেই সাধুবাদ জানিয়েছেন তাঁর সততার।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি