AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rules Change: ১ জানুয়ারি থেকেই এলপিজি সিলিন্ডারে আসবে বড় পরিবর্তন, সরাসরি পকেটে পড়বে প্রভাব

Rules Change: প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে পরিবর্তন হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসেও স্বাভাবিকভাবেই একাধিক নিয়মে পরিবর্তন হবে। দাম বাড়তে পারে একাধিক জিনিসের। এর প্রভাব সরাসরি পড়বে পকেটে।

Rules Change: ১ জানুয়ারি থেকেই এলপিজি সিলিন্ডারে আসবে বড় পরিবর্তন, সরাসরি পকেটে পড়বে প্রভাব
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 26, 2024 | 9:13 AM
Share

নয়া দিল্লি: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। শেষ হতে চলেছে ২০২৪ সাল। নতুন বছর ঘিরে যেমন নতুন আশা-প্রত্যাশা রয়েছে, তেমনই খরচ বাড়ার চাপও রয়েছে। প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে পরিবর্তন হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসেও স্বাভাবিকভাবেই একাধিক নিয়মে পরিবর্তন হবে। দাম বাড়তে পারে একাধিক জিনিসের। এর প্রভাব সরাসরি পড়বে পকেটে। এই পরিবর্তন সম্পর্কে আগেভাগেই জেনে রাখুন-

এলপিজির দাম-

প্রতি মাসের শুরুতেই  ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজির দাম পরিবর্তন করে। বিগত পাঁচ মাসে একাধিকবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

টেলিকম কোম্পানির নতুন নিয়ম-

১ জানুয়ারি, ২০২৫ সাল থেকে টেলিকম সংস্থাগুলির উপর নতুন কিছু নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মের অধীনে সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনের দিকে নজর দিতে হবে। এটি কোম্পানিগুলিকে তাদের পরিষেবা উন্নত করতে সাহায্য করবে। এতে টাওয়ার স্থাপন প্রক্রিয়ায় কম ঝামেলা হবে।

অ্যামাজন প্রাইমের পরিবর্তন-

আমাজন ইন্ডিয়া ১ জানুয়ারি, ২০২৫ থেকে অ্যামাজন প্রাইম তাদের মেম্বারশিপের নিয়ম পরিবর্তন করেছে। এবার থেকে প্রাইম ভিডিয়োর একটি অ্যাকাউন্ট থেকে মাত্র দুটি টিভিতে স্ট্রিম করা যাবে। এর চেয়ে বেশি টিভি বা ডিভাইসে স্ট্রিমিংয়ের জন্য অতিরিক্ত সাবস্ক্রিপশন নিতে হবে। এতদিন পাঁচটি ডিভাইসে স্ট্রিমিং করা যেত।

জিএসটি পোর্টালে পরিবর্তন-

জানুয়ারি মাসের প্রথম দিন থেকে জিএসটি (GST) পোর্টালে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে।  ই-ওয়ে বিলের সময়সীমা এবং বৈধতার সাথে সম্পর্কিত একাধিক নিয়মে বদল হচ্ছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?