AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: সোনার গহনা কেনার সময় সতর্ক থাকুন, এই একটা চালেই ঠকিয়ে দেন দোকানিরা

Gold-Silver Rate in Kolkata: বিয়ের মরশুমে সোনার দামের ওঠাপড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। দাম না জেনে দোকানে গেলেই দিতে হচ্ছে অতিরিক্ত টাকা।

Gold Price Hike: সোনার গহনা কেনার সময় সতর্ক থাকুন, এই একটা চালেই ঠকিয়ে দেন দোকানিরা
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Feb 05, 2025 | 9:26 AM
Share

কলকাতা: বাজেট পেশের পর স্বস্তি দিয়েছিল সোনার দাম। পরপর দুইদিন কমেছিল সোনার দাম। তবে সপ্তাহের মাঝামাঝিতে পৌঁছতেই আবার ধাক্কা। ফের বেড়ে গেল সোনার দাম। বিয়ের মরশুমে সোনার দামের ওঠাপড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। দাম না জেনে দোকানে গেলেই দিতে হচ্ছে অতিরিক্ত টাকা।

অনেক সময়ই পুরনো দরে দাম ধরেন দোকানিরা। কিংবা আপনি আগে অর্ডার দিয়ে এসেছেন, যেদিন গহনা কিনতে গেলেন, সেদিন সোনার দর বেশি থাকলে, সেই দাম ধরেন দোকানি। তাই গহনা কেনার আগে তার ওজন কত গ্রাম, সেই গ্রাম অনুযায়ী দাম কত হচ্ছে এবং তার সঙ্গে জিএসটি ও গহনার মজুরি ধরে দামের হিসাব করুন। আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৮১১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৮ হাজার ১১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৮১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৫২১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৫ হাজার ২১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৮ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৩৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৩ হাজার ৯১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, রুপোর দর কিন্তু আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৮৪০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Follow Us