AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI: দুর্গাপুজোয় দ্বিগুণ খুশির খবর, বাড়ছে না EMI-র বোঝা, বড় ঘোষণা RBI-র

Repo Rate: আজ, বুধবার রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, আরবিআই ফের একবার ৬.৫ শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখছে। ৬ সদস্য়ের মনিটারি কমিটির ৫ সদস্যই  রেপো রেট অপরিবর্তিত রাখার সপক্ষে ভোট দেন।

RBI: দুর্গাপুজোয় দ্বিগুণ খুশির খবর, বাড়ছে না EMI-র বোঝা, বড় ঘোষণা RBI-র
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।Image Credit: ANI
| Updated on: Oct 09, 2024 | 11:06 AM
Share

নয়া দিল্লি: উৎসবের মরশুমে রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার বড় ঘোষণা। ফের অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এই নিয়ে টানা দশমবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রাখায় ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার বৃদ্ধি করবে না। ফলে চাপ বাড়বে না মধ্যবিত্ত সাধারণ মানুষের।

আজ, বুধবার রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, আরবিআই ফের একবার ৬.৫ শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখছে। ৬ সদস্য়ের মনিটারি কমিটির ৫ সদস্যই  রেপো রেট অপরিবর্তিত রাখার সপক্ষে ভোট দেন। তিনদিনের বৈঠকের পর দেশের শীর্ষ ব্যাঙ্কের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরবিআই-র তরফে জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি জারি রাখতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষবার ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেপো রেট পরিবর্তন করা হয়েছিল।

প্রসঙ্গত, যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক দেশের অন্যান্য ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে। রেপো রেট বৃদ্ধি হলে ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার বৃদ্ধি করে।

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক