AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt Loan Scheme: ব্যবসা করবেন আপনি, ঋণ দেবে সরকার, স্কিমগুলো জানেন

Govt Loan Scheme: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা-র অধীনে এই ঋণ পাওয়া যায়। ২০১৫ সালে এই স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। বেকার যুবক-যুবতীরা যাতে রোজগারের রাস্তা খোলা রাখতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। এই স্কিমের অধীনে ঋণ নিতে গেলে কোনও সম্পত্তি বন্দক রাখতে হবে না। এই স্কিমের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে

Govt Loan Scheme: ব্যবসা করবেন আপনি, ঋণ দেবে সরকার, স্কিমগুলো জানেন
প্রতীকী ছবিImage Credit: twitter
| Updated on: Jan 27, 2024 | 1:02 PM
Share

নয়া দিল্লি: বেসরকারি চাকরির ক্ষেত্রে চাকরি হারানোর ভয় কাজ করে অনেক সময়। একটানা ৮-১০ ঘণ্টা কাজের পাশাপাশি মানসিক চাপ নিতেও পারেন না অনেকে। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে পুঁজি জোগানো মুস্কিল হয়ে পড়ে। ফলে ব্যবসায় নামতে গেলে ভাবতে হয় তরুণ-তরুণীদের। তাঁদের সমস্যা সমাধান করেছে খোদ সরকারই। টাকার সমস্যা মেটাতে একাধিক স্কিম রয়েছে সরকারের। সেগুলি জানা থাকলে অনেকটা সুবিধা হতে পারে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা-র অধীনে এই ঋণ পাওয়া যায়। ২০১৫ সালে এই স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। বেকার যুবক-যুবতীরা যাতে রোজগারের রাস্তা খোলা রাখতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

এই স্কিমের অধীনে ঋণ নিতে গেলে কোনও সম্পত্তি বন্দক রাখতে হবে না। এই স্কিমের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।

শিশু লোন- ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

কিশোর লোন- ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

তরুণ লোন- ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

কারা পাবেন এই লোন?

আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

ব্যাঙ্ক ডিফল্টের কোনও রেকর্ড থাকলে ঋণ পাওয়া যাবে না।

কোনও কর্পোরেট প্রতিষ্ঠানকে এই লোন দেওয়া হবে না।

আবেদনকারীর বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি।

কারা আবেদন করতে পারবেন?

mudra.org.in- এই সাইটে লগ ইন করতে হবে।

কী ধরনের লোন লাগবে, তা বাছাই করতে হবে।

ফর্ম ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে।

ফর্ম পূরণ করে জমা দিতে হবে কাছাকাছি কোনও ব্যাঙ্কের শাখায়।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট