Ration Card: বাড়িতে বসেই নতুন রেশন কার্ডের আবেদন, কীভাবে করবেন? রইল সহজ পদ্ধতি
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে অফলাইনেও আবেদন করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, নতুন পরিবারের রেশন কার্ডের জন্য Form-3 ব্যবহার করা হয়। গ্রামীণ ও শহরাঞ্চলের জন্য পৃথক ফর্ম রয়েছে। সংশ্লিষ্ট Food Inspector Office অথবা Rationing Office-এ প্রয়োজনীয় ফর্ম জমা দেওয়া যায়।

জানেন রেশন কার্ড করার জন্য সরকারি দফতরে না গেলেও চলবে। সরকারি অফিসে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। এখন অনলাইনে বাড়িতে বসেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা যায়। পশ্চিমবঙ্গে নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য রাজ্য সরকারের ‘Food & Supplies Department-এর’ অনলাইন পোর্টাল রয়েছে। এই পোর্টালের মাধ্যমে নতুন পরিবারের জন্য রেশন কার্ডের আবেদন, পরিবারের নতুন সদস্যকে যুক্ত করা, তথ্য সংশোধন-সহ একাধিক পরিষেবা পাওয়া যায়।
প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের Food & Supplies Department-এর অফিসিয়াল রেশন কার্ড পোর্টালে যেতে হবে। সেখানে Digital Ration Card সম্পর্কিত পরিষেবার মধ্যে ‘Apply For New Ration Card For A Family’ অপশনটি বেছে নিতে হবে।
এরপর আবেদনকারীর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, আধার সংক্রান্ত তথ্য-সহ প্রয়োজনীয় বিবরণ নির্ভুলভাবে পূরণ করতে হবে। সরকারি আবেদনপত্রেও আধার বা জন্ম শংসাপত্র অনুযায়ী নাম, বয়স ও জন্মতারিখ দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্যও দিতে হবে। এরপর আবেদনপত্রে চাওয়া নথি ও তথ্য যথাযথভাবে জমা দিয়ে আবেদনটি সাবমিট করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট দফতর আবেদনকারীর তথ্য ও যোগ্যতা যাচাই করবে। পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে রেশন কার্ডের আবেদন করার পাশাপাশি আবেদনের স্ট্যাটাসও অনলাইনে দেখার সুবিধা রয়েছে। অর্থাৎ আবেদন জমা দেওয়ার পর তার অগ্রগতি বাড়িতে বসেই যাচাই করা সম্ভব।
রেশন কার্ডের আবেদন অনুমোদিত হলে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত পরিষেবাও পাওয়া যায়। রাজ্য সরকারের পোর্টালে e-Ration Card ডাউনলোডের সুবিধা রয়েছে।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে অফলাইনেও আবেদন করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, নতুন পরিবারের রেশন কার্ডের জন্য Form-3 ব্যবহার করা হয়। গ্রামীণ ও শহরাঞ্চলের জন্য পৃথক ফর্ম রয়েছে। সংশ্লিষ্ট Food Inspector Office অথবা Rationing Office-এ প্রয়োজনীয় ফর্ম জমা দেওয়া যায়।
তাই নতুন রেশন কার্ডের প্রয়োজন হলে অযথা দফতরে গিয়ে হয়রানির বদলে আগে অনলাইনে আবেদন করার সুযোগটি ব্যবহার করতে পারেন। তবে আবেদন করার সময় নিজের মোবাইল নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দেওয়ার পাশাপাশি শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করাই নিরাপদ।
