Hydrogen Cooking Stove: জল থেকেই জ্বলবে আগুন! LPG-র বিকল্প হিসাবে এল হাইড্রোজেন কুকিং স্টোভ, দাম কত?
Water-Powered Hydrogen Stove Price and Features: এতে কোনও গ্য়াস খরচ হবে না। এতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনেক্সাইড নিঃসরণ হবে না। এতে কোনও ধোঁয়াও বের হয় না। এই বার্নারে রান্না করার সময় কোনও শব্দও হয় না। এতে আগুন লাগা বা লিক হওয়ার সম্ভাবনাও নেই।

নয়া দিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বজুড়েই তৈরি হয়েছে জ্বালানি সঙ্কট। ভারতেও এলপিজি সঙ্কট চরমে পৌঁছেছিল। বিকল্প হিসাবে অনেকেই ইন্ডাকশন কুকার ব্যবহার করতে শুরু করেছিলেন। কিন্তু সেখানেও ঝামেলা, বিদ্যুতের খরচ যেমন, বাসনপত্র নিয়েও আরেক ঝক্কি। এই আবহে এল নতুন বিকল্প। ভারতের প্রথম হাইড্রোজেন কুকিং স্টোভ (Hydrogen Cooking Stove) আনা হল। কেমন ভাবে কাজ করবে এই স্টোভ?
এটা সাধারণ কুকিং স্টোভের মতোই দেখতে, শুধু এখানে প্রোপেনের বদলে হাইড্রোজেন দিয়ে বার্নার জ্বলে। এর উপরে থাকে স্টেইনলেস স্টিলের টেবিলটপ, যা ডাবল বার্নার হিসাবে কাজ করবে। জলের ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে হাইড্রোজেন তৈরি করে বার্নার জ্বলবে।
এতে কোনও গ্য়াস খরচ হবে না। এতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনেক্সাইড নিঃসরণ হবে না। এতে কোনও ধোঁয়াও বের হয় না। এই বার্নারে রান্না করার সময় কোনও শব্দও হয় না। এতে আগুন লাগা বা লিক হওয়ার সম্ভাবনাও নেই।
আপাতত বাড়িতে ব্যবহারের জন্য এই বার্নার স্টোভ আনা হলেও, পরবর্তী সময়ে তা ইন্ডাস্টিয়াল কুকিংয়ের জন্যও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যেখানে একসঙ্গে বহু মানুষের রান্না করা সম্ভব।
বর্তমানে এর মূল্য ধার্য করা হয়েছে দেড় লক্ষ টাকা। এটিকে আপাতত প্রিমিয়াম প্রোডাক্ট হিসাবেই বিক্রি করা হচ্ছে সরকারের পাইলট প্রজেক্টের অধীনে। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
