AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা Shah Rukh Khan কোথায় টাকা লাগায় জানেন?

SRK, Investments: শাহরুখ খান একজন দারুণ ব্যবসায়ী, এমন নয়। কিন্তু, তিনি যখন ঘুমোন, তখনও তাঁর উপার্জিত অর্থ কাজ করে যায়। আর এর কারণ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা Shah Rukh Khan কোথায় টাকা লাগায় জানেন?
Image Credit: PTI
| Updated on: Jun 11, 2025 | 6:10 PM
Share

ভারতের ধনীতম অভিনেতার নাম শাহরুখ খান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা। তাঁর অভিনয় দক্ষতার জোরেই তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। এবং অভিনয়ের মাধ্যমেই তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। কিন্তু এত সম্পদ নিয়ে কী করেন তিনি? অবশ্যই তিনি ধনীদের মতো জীবনযাপন করেন। এ ছাড়াও তাঁর অর্থের একটা বিরাট অংশ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন তিনি।

শাহরুখ খান একজন দারুণ ব্যবসায়ী, এমন নয়। কিন্তু, তিনি যখন ঘুমোন, তখনও তাঁর উপার্জিত অর্থ কাজ করে যায়। আর এর কারণ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ। একজন সফল অভিনেতা হওয়ার পরও তাঁর বেশ কিছু ব্যবসা রয়েছে। তিনি তাঁর অর্থ বিনোদন জগৎ ছাড়াও স্পোর্টস ও এডুকেশন সেক্টরে বিনিয়োগ করেন।

তাঁর নিজস্ব ফিল্ম প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন সংস্থা রয়েছে। রেড চিলিস এন্টারটেনমেন্ট নামের এই সংস্থার পোস্ট প্রোডাকশন ও ভিসুয়াল এফেক্টস ইউনিট রয়েছে। এ ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অংশীদারিত্বও রয়েছে তাঁর কাছে। অর্থাৎ, তাঁর সম্পদের পোর্টফোলিও রীতিমতো ডাইভার্সিফাই করেছেন তিনি।

তাঁর নিজের কোনও সিনেমার জন্য তিনি কোনও ঋণ নেন না। তিনি নিজের খরচেই সিনেমা বানান। তাঁর কথায় নিজের সিনেমার জন্য অন্য কারও অর্থের উপর তিনি বাজি ধরতে পারবেন না। শাহরুখ খানের মতে ধার কথা থেকে বিরত থাকাই সবচেয়ে ভাল অভ্যাস।

শাহরুখ খানের বাবার একটা রেস্তোরাঁ ছিল। যার অর্থ তিনি নিজে ব্যবসা বুঝতেন। কিন্তু এসআরকে সেভাবে ব্যবসা বোঝেন না। তিনি শুধুমাত্র নিজের প্যাশন ফলো করে। বর্তমানে, তিনি একটি স্টুডিয়ো বানাতে চান। যদিও ব্যবসার দিক দিয়ে এটা খুব ভাল, এমন বলা যায় না। কিন্তু এই বিষয়ে তাঁর প্যাশন রয়েছে। আর সেই কারণেই, এই স্টুডিয়ো তৈরির কথা ভেবেছেন তিনি।

শাহরুখ খান বলেন, সিনেমা তৈরি আসলে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে কোন সিনেমা চলবে আর কোন সিনেমা চলবে না, তা আগে থেকে বলা যায় না। আর এখানে আগের ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনও জায়গাও নেই।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?