AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রবিবারও অফিস করতে বলেছেন এই CEO, নিজের বেতন কর্মীদের থেকে ৫৩৫ গুণ বেশি!

L&T Chairman: তিনি আরও বলেন, “রবিবার বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ আর স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন? স্ত্রীরাই বা কতক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকবেন? তার থেকে অফিসে আসুন, কাজ করুন।”

রবিবারও অফিস করতে বলেছেন এই CEO, নিজের বেতন কর্মীদের থেকে ৫৩৫ গুণ বেশি!
এল অ্যান্ড টি-র চেয়ারম্যান।Image Credit: X
| Updated on: Jan 11, 2025 | 9:06 AM
Share

নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সংস্থার শীর্ষকর্তার বক্তব্য। তিনি বলছেন, কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত। ছুটিতে বিশ্বাসী নন তিনি, চান রবিবারও কর্মীরা অফিসে আসুক। এল অ্য়ান্ড টি-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যের এই মন্তব্য়ই ভাইরাল এখন। চলছে তুমুল চর্চা, উঠেছে সমালোচনার ঝড়ও। যিনি কর্মীদের ৯০ ঘণ্টা কাজ করতে বলছেন, তিনি নিজে কত টাকা বেতন নেন জানেন?

যেখানে সবাই ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের কথা বলছেন, সেখানে এল অ্যান্ড টি-র চেয়ারম্যানের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। ঠিক কী বলেছেন তিনি? এল অ্যান্ড টি সংস্থার চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যকে একটি সাক্ষাৎকারে বলতে শোনা যায়, “সত্যি কথা বলতে, আমার আফশোস যে আমি আপনাদের রবিবারও কাজ করাতে পারি না। রবিবার কাজ করাতে পারলে আমি আরও বেশি খুশি হতাম, কারণ রবিবার আমি নিজেও কাজ করি।”

তিনি আরও বলেন, “রবিবার বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ আর স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন? স্ত্রীরাই বা কতক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকবেন? তার থেকে অফিসে আসুন, কাজ করুন।”

জানা গিয়েছে, এল অ্যান্ড টি-র চেয়ারম্যান, যিনি সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার কথা বলছেন, তিনি বার্ষিক বেতন নেন ৫১ কোটি টাকা। যা তাঁর সংস্থার কর্মীদের থেকে প্রায় ৫৩৫ গুণ বেশি।  ২০২৩-২৪ সালের রিপোর্ট অনুযায়ী, তাঁর বেসিক বেতন ৩.৬ কোটি টাকা। এছাড়া ১.৬৭ কোটি টাকা পান আনুসাঙ্গিক খরচ হিসাবে। এছাড়াও তিনি ৩৫ কোটি টাকা কমিশন ও ১০.৫ কোটি টাকা অবসরকালে পাবেন।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১