AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gujarat-Pakistan GDP: পাকিস্তানকে হেলায় হারাবে মোদীর গুজরাট, জানেন কীসে?

GDP Growth: দেশ হিসাবে পাকিস্তানের যে ডিজিপি, তা প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাটের ডিজিপির প্রায় সমান। অর্থাৎ একটি দেশের ডিজিপির সমান গুজরাটের ডিজিপি। অন্য়দিকে, অর্থনৈতিক বৃদ্ধির দিকে যদি নজর দেওয়া যায়, তবে পাকিস্তান গুজরাটের থেকে বহু ক্রোশ পিছিয়ে রয়েছে। 

Gujarat-Pakistan GDP: পাকিস্তানকে হেলায় হারাবে মোদীর গুজরাট, জানেন কীসে?
গুজরাটের সামনে লজ্জা পাবে পাকিস্তান!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 4:21 PM
Share

আহমেদাবাদ: কানায় কানায় ভর্তি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)। চলছে ভারত বনাম পাকিস্তানের ওডিআই ম্যাচ (India VS Pakistan ODI Match)। বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই পড়শি দেশ। প্রতিদ্বন্দ্বিতা চরমে। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার মুখোমুখি হল দুই দেশ। গুজরাটে অনুষ্ঠিত এই ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই দেশবাসীর। এই ম্যাচের আবহেই যদি গুজরাটের ডিজিপি(GDP)-র দিকে নজর দেওয়া হয়, তবে চোখ কপালে উঠবে আপনার। এমনকী, পাকিস্তানের ডিজিপিও লজ্জা পাবে গুজরাটের ডিজিপিকে দেখে।

এই কথা বলার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। দেশ হিসাবে পাকিস্তানের যে ডিজিপি, তা প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাটের ডিজিপির প্রায় সমান। অর্থাৎ একটি দেশের ডিজিপির সমান গুজরাটের ডিজিপি। অন্য়দিকে, অর্থনৈতিক বৃদ্ধির দিকে যদি নজর দেওয়া যায়, তবে পাকিস্তান গুজরাটের থেকে বহু ক্রোশ পিছিয়ে রয়েছে।

পাকিস্তানের ডিজিপি-

চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। অর্থ সঙ্কটের পাশাপাশি খাদ্য সঙ্কটও চরমে উঠেছে। সম্প্রতিই ডুবন্ত পাকিস্তানকে উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ। পাকিস্তানের ডিজিপি ভারত, চিন সহ এশিয়ার একাধিক দেশের তুলনায় কম। বর্তমানে পাকিস্তানের ডিজিপি ৩৪১.৫ বিলিয়ন ডলার। এদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি। চলতি অর্থবর্ষে পাকিস্তানের অর্থনৈতিক বৃদ্ধির আনুমানিক হার ৩.৫ শতাংশ। গত বছর এই বৃদ্ধির হার ছিল মাত্র ০.৫ শতাংশ।

গুজরাটের ডিজিপি-

পাকিস্তানের তুলনায় যদি গুজরাটের জিডিপি হিসাব করা হয়, তবে দেখা যাবে চলতি বছরে মোদী রাজ্যের আনুমানিক ডিজিপি ৩২১ বিলিয়ন ডলার। পাকিস্তানের তুলনায় গুজরাটের জিডিপি খুব সামান্যই কম। রাজ্যের হিসাবে গুজরাট তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এবার যদি অর্থনৈতিক বৃদ্ধির হার নিয়ে আলোচনা করা যায়, তবে গত বছরের তুলনায় চলতি বছরে গুজরাটের অর্থনীতির বৃদ্ধির হার ১৫ শতাংশ। চলতি বছরে গুজরাটের জিডিপুর বৃদ্ধি ১৩ শতাংশেরও বেশি হতে পারে।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে