AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital Payment : শুধু পিন দিলেই মিলবে না টাকা, ডিজিটাল লেনদেনের নিয়ম বদল করল আরবিআই!

এই নতুন নিয়মগুলির ফলে গ্রাহকদের সমস্যার সমাধান হবে ও নিরাপত্তা আরও বাড়বে। আরবিআই জানিয়েছে, দেশের বাইরে টাকা পাঠানোর সময়ও এই ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল লেনদেন আরও সুরক্ষিত করতে আরবিআই চাইছে, গোটা দেশে এই সিস্টেম এই বছরের অক্টোবর মাসের মধ্যেই চালু করার।

Digital Payment : শুধু পিন দিলেই মিলবে না টাকা, ডিজিটাল লেনদেনের নিয়ম বদল করল আরবিআই!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 3:13 PM
Share

কলকাতা : ডিজিটাল পেমেন্টের নিয়ম বদলে যাচ্ছে দেশে। ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। সম্প্রতি এই নতুন নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। মূলত, অনলাইন পেমেন্টে ডিজিটাল জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। ডিজিটাল লেনদেন চলাকালীন ফ্রড ফিশিং বা এসএমএস বা ভিডিও কল দ্বারা হওয়া জালিয়াতি রুখতে বদ্ধপরিকর আরবিআই। এর ফলেই এই নতুন পদক্ষেপ নিয়েছে তারা।

ঠিক কি কি নিয়ম করা হয়েছে ?

  • এবার থেকে সব লেনদেনই টু ফ্যাক্টর অথোরাইজেশন (2 factor authorization) দ্বারা সুরক্ষিত থাকবে। অনলাইন লেনদেনে এই নিয়ম বাধ্যতামূলক।
  • ১ এপ্রিল থেকে লেনদেন করার জন্য শুধুমাত্র ওটিপি বা পিন দিলেই কাজ হবে না।
  • এবার থেকে একটি নির্দিষ্ট লেনদেনের জন্য কেবল একটিই কোড বা ওটিপি ব্যবহার করা যাবে। এই কোড বা ওটিপি একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ব্যবহার করা যাবে। অর্থাৎ, কোথাও যদি ১০০ টাকার পেমেন্টে এই কোড ব্যবহার করেন, পরের ২০০ টাকার লেনদেনে এই কোড ব্যবহার করা যাবে না।
  • এবার থেকে ব্যাঙ্কিং অ্য়াপগুলির হাতে থাকবে অনেক বিকল্প। শুধুমাত্র পিন, ওটিপি নয়, এবার থেকে বায়োমেট্রিক বা টোকেনে ব্যাঙ্কের অ্যাপে গ্রাহককে আরও সুরক্ষিতভাবে পরিষেবা প্রদান করা সম্ভব হবে।
  • ১ এপ্রিল থেকে গ্রাহকের নিরাপত্তার স্তর আরও বাড়বে। এবং এর ফলে যদি কোনও আর্থিক জালিয়াতি বা ক্ষতি হয়, তার দায় ব্যাঙ্ক এড়াতে পারবে না। লেনদেন সম্পর্কিত কোনও আর্থিক ক্ষতি হলে দায় নিতে হবে ব্যাঙ্ককেই।

এরফলে সুবিধে হবে গ্রাহকদেরও। শুধু ওটিপি পেলেই আর টাকা নিতে পারবে না প্রতারকরা। তার সঙ্গে পেরোতে হবে আরও অনেক সুরক্ষার স্তর। আগে শুধু ওটিপি দিলেই অনলাইন পেমেন্ট করা যেত কিন্তু এবার তার সঙ্গে ডিজিটাল কোড, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি-সহ একগাদা স্তর পেরোতে হবে। তবে সবথেকে বেশি লাভ হবে বেশি পরিমান টাকা লেনদেনের সময়। কারণ, বেশি পরিমান টাকা তোলার সময় শুধু ওটিপি দিলেই হবে না, দিতে হবে আরও কিছু প্রমান যেমন টু ফ্যাক্টর অথোরাইজেশন।

এই নতুন নিয়মের ফলে ব্যাঙ্কগুলির দায়িত্ব আরও বেড়ে গেল। এই নতুন নিয়মগুলির ফলে গ্রাহকদের সমস্যার সমাধান হবে ও নিরাপত্তা আরও বাড়বে। আরবিআই জানিয়েছে, দেশের বাইরে টাকা পাঠানোর সময়ও এই ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল লেনদেন আরও সুরক্ষিত করতে আরবিআই চাইছে, গোটা দেশে এই সিস্টেম এই বছরের অক্টোবর মাসের মধ্যেই চালু করার। এক কথায়, আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে ও দেশের আর্থিক সুরক্ষাকে আরও শক্তিশালী করতেই এই নতুন নিয়ম আনছে আরবিআই।

Follow Us