AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI Bulletin: ভারতের আর্থিক বৃদ্ধি আশাব্যঞ্জক, বলছে আরবিআইয়ের বুলেটিন

RBI Bulletin: ২০২৪ সালের প্রথম অর্ধে বিশ্ব অর্থনীতি প্রাণবন্ত রয়েছে। যার ফলে মুদ্রাস্ফীতি কমেছে। গৃহস্থ্যের খরচ কমেছে। আর্থিক নীতি সহজ করা হয়েছে। এর ফলে আর্থিক বৃদ্ধির গতি স্থিতিশীল রয়েছে। আরবিআইয়ের বুলেটিনের ওই নিবন্ধে বলা হয়েছে, বেশিরভাগ অর্থনীতি এর ফলে লাভবান হয়েছে।

RBI Bulletin: ভারতের আর্থিক বৃদ্ধি আশাব্যঞ্জক, বলছে আরবিআইয়ের বুলেটিন
ফাইল ফোটো
| Updated on: Oct 23, 2024 | 7:58 PM
Share

মুম্বই: মধ্য প্রাচ্যে উত্তেজনা। তারপরও ভারতের আর্থিক বৃদ্ধি আশাব্যঞ্জক। বলিষ্ঠ দেশীয় বাজার ও বেসরকারি বিনিয়োগ এর অন্যতম কারণ। অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) বুলেটিনে ‘স্টেট অব দ্য ইকোনমি’ নামে প্রকাশিত একটি নিবন্ধে একথা বলা হয়েছে।

২০২৪ সালের প্রথম অর্ধে বিশ্ব অর্থনীতি প্রাণবন্ত রয়েছে। যার ফলে মুদ্রাস্ফীতি কমেছে। গৃহস্থ্যের খরচ কমেছে। আর্থিক নীতি সহজ করা হয়েছে। এর ফলে আর্থিক বৃদ্ধির গতি স্থিতিশীল রয়েছে। আরবিআইয়ের বুলেটিনের ওই নিবন্ধে বলা হয়েছে, বেশিরভাগ অর্থনীতি এর ফলে লাভবান হয়েছে। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সেই বৃদ্ধি কিছুটা ঝাঁকুনি খেয়েছে। এর কারণ, অগস্ট ও সেপ্টেম্বরে অনাকাঙ্ক্ষিত ভারী বৃষ্টি।

আরবিআইয়ের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্রর নেতৃত্বে একটি টিম ওই নিবন্ধ লিখেছে। ওই নিবন্ধে লেখা হয়েছে, বেসরকারি বিনিয়োগ আশা জাগাচ্ছে। উৎসবের মরশুমে খরচ বেড়েছে। পরপর ২ মাস কিছুটা ধাক্কা খাওয়ায় সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি বাড়ে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, বুলেটিনে যে মতামত ব্যক্ত করা হয়েছে, তা সম্পূর্ণরূপে লেখকদের নিজস্ব মতামত। তা কখনই আরবিআইয়ের মতামত নয়।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত