AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ticket Cancellation Fee: ট্রেনের টিকিটের ক্যানসেলেশন চার্জ তুলে দেবে সরকার? রইল বড় আপডেট

Indian Railways: সিট না থাকায় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলি বাতিল করে দিলেও, সেই টিকিটের উপরেও ক্যানসেলেশন ফি নেওয়া হয়। সরকার কি আইআরসিটিসির এই নিয়ম সম্পর্কে জানে?

Ticket Cancellation Fee: ট্রেনের টিকিটের ক্যানসেলেশন চার্জ তুলে দেবে সরকার? রইল বড় আপডেট
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 23, 2024 | 1:32 PM
Share

নয়া দিল্লি: উঠে যাচ্ছে ট্রেনের টিকিটের ক্যানসেলেশন ফি? দেশের একটা বড় অংশের মানুষই ট্রেনে যাতায়াত করেন। তাই ট্রেনের যাবতীয় আপডেট, খবরাখবর সম্পর্কে আগ্রহও বিপুল থাকে। সরকারের কাছেও প্রায় প্রতিদিনই রেল নিয়ে হাজারো প্রশ্ন আসে। এবার ট্রেনের টিকিটের ক্যানসেলেশন নিয়ে প্রশ্নের জবাব দিল কেন্দ্র।

সংসদে শীতকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরী ট্রেনে ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরেও ক্যানসেলেশন ফি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন করেন, সিট না থাকায় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলি বাতিল করে দিলেও, সেই টিকিটের উপরেও ক্যানসেলেশন ফি নেওয়া হয়। সরকার কি আইআরসিটিসির এই নিয়ম সম্পর্কে জানে? সরকার কি এই ক্যানসেলেশন ফি তুলে নেওয়ার কোনও পরিকল্পনা করছে?

এর জবাবেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরে রেল ক্লার্কেজ চার্জ নেয়। বাকি পরিষেবার মতো টিকিট ক্যানসেলেশন বাবদও রেল যে রাজস্ব আদায় করে, তা রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনের খরচ জোগাতেই ব্য়বহার করা হয় বলে তিনি জানান।

কেন ওয়েটিং লিস্ট তৈরি করা হয়, এর ব্য়াখ্য়ায় রেলমন্ত্রী জানান, কনফার্ম বা আরএসি টিকিট ক্য়ানসেল হলে, শেষ মুহূর্তে যাতে ট্রেনের কোনও সিট ফাঁকা না যায়, তার জন্য এই ব্যবস্থা। তিনি জানান, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা বিকল্প স্কিমের অধীনে একই রুটের অন্য ট্রেনে সফর করতে পারেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?