AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জনসমর্থনেই জোর, মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, আজ ফের বৈঠক দিল্লিতে

জানা গিয়েছে, যৌথ বৈঠক ছাড়াও এককভাবে দুই নেতার সঙ্গেই বৈঠক করেছেন বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। তিনি প্রথমে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠক করেন।

জনসমর্থনেই জোর, মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, আজ ফের বৈঠক দিল্লিতে
ফাইল চিত্র।
| Updated on: May 09, 2021 | 7:53 AM
Share

গুয়াহাটি: বাংলা দখলে ব্যর্থ হলেও অসমে মুখ রক্ষা হয়েছে বিজেপির। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, ফলঘোষণার এক সপ্তাহ কেটে গেলেও তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শনিবারই দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে জরুরি বৈঠক করতে দিল্লি উড়ে গিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও হিমন্ত বিশ্ব শর্মা। সূত্র মতে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

সূত্র অনুযায়ী, গতকালের বৈঠকের পর আজ ফের বিজেপির মন্ত্রীসভার বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন অসমের দুই মন্ত্রীই।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে সর্বানন্দ সোনওয়াল ও হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ।

জানা গিয়েছে, যৌথ বৈঠক ছাড়াও এককভাবে দুই নেতার সঙ্গেই বৈঠক করেছেন বিজেপির সাধারণ সম্পাদক। তিনি প্রথমে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠক করেন।

অসমের সোনওয়াল-কাচারি জনগোষ্ঠীর ভোট ধরে রাখতে একদিকে যেমন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, তেমনই বিজেপির ভোটব্যাঙ্ক বাড়াতে বিশেষ ভূমিকা পালন করেছেন প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মা। দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন হয়ে পড়েছে বিজেপির কাছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির তরফে জানানো হয়েছিল যে, তাঁরা কোনও মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে এগোতে চান না। দুই নেতাও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে মুখ খুলতে নারাজ হন।

একের পর এক বৈঠকের পর এখন কেবল সময়ের অপেক্ষা। যেকোনও দিনই ঘোষণা করা হতে পারে অসমের নতুন মুখ্যমন্ত্রীর নাম।

আরও পড়ুন: এক মাসেরও কম সময়ে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন ২৩ করোনা রোগী, জানেনই না কর্তৃপক্ষ

Follow Us
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের