AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: বাংলায় ৩ দিনের সফরে কখন কী কর্মসূচি শাহর? শমীক-শুভেন্দুদের কোন টোটকা দেবেন?

Amit Shah in West Bengal: চলতি বছরের শেষ দিনেও বাংলায় কয়েক ঘণ্টা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন হোটেল থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ইসকন কলকাতায় পৌঁছবেন। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, ওই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Amit Shah: বাংলায় ৩ দিনের সফরে কখন কী কর্মসূচি শাহর? শমীক-শুভেন্দুদের কোন টোটকা দেবেন?
অমিত শাহImage Credit: PTI
| Edited By: | Updated on: Dec 27, 2025 | 7:58 PM
Share

কলকাতা: কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। তিন দিনের সফরে কলকাতা আসছেন। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে শাহর। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপির নেতাদের কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।

কী কী কর্মসূচি রয়েছে অমিত শাহর?

এখনও পর্যন্ত শাহর যে সব কর্মসূচি জানা গিয়েছে, তাতে ২৯ ডিসেম্বর সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ। বিমানবন্দর থেকেই সল্টলেকে বিজেপি দফতরে পৌঁছে যাবেন তিনি। সেখানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। প্রথমে কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এরপর বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করবেন। দুটি বৈঠক শেষে হোটেলে যাবেন।

৩০ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি রয়েছে শাহর। দুপুরে সাংবাদিক বৈঠক করবেন তিনি। মধ্যাহ্নভোজনের পর নির্দিষ্ট কয়েকজন নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন। এরপর মানিকতলায় কেশব ভবনে যাবেন। সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে তাঁর। ওই বৈঠকের পর ওইদিন আর কোনও কর্মসূচি নেই শাহর।

চলতি বছরের শেষ দিনেও বাংলায় কয়েক ঘণ্টা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন হোটেল থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ইসকন কলকাতায় পৌঁছবেন। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, ওই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকের পর মধ্যাহ্নভোজন করবেন শাহ। তারপর ২টা ১৫ মিনিট নাগাদ সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছবেন। বিজেপির মণ্ডল, জোন, জেলা, রাজ্যস্তরের নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন। ঘণ্টাখানেক সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সম্মেলনে থাকবেন শাহ। দলের নেতাদের বার্তা দেবেন। ওখান থেকেই বিমানবন্দরে পৌঁছবেন। তিনদিনের এই সফরে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কোন টোটকা শাহ দিয়ে যান, তা নিয়ে জল্পনা বাড়ছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.