AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: জোরাল ভূমিকম্প কলকাতায়, কাঁপল একাধিক জেলাও

| Edited By: | Updated on: Feb 27, 2026 | 11:58 PM
Share

Breaking News in Bengali Live Updates: SIR নিয়ে কমিশনের প্রশিক্ষণ নির্দেশিকার বিরোধিতা করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আবার পুরুলিয়া থেকে আসা দুই পরিযায়ী শ্রমিককে হাওড়া বাসস্ট্যান্ডে ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং তাঁদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ। ক্যানিংয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হল। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal News Today Live: জোরাল ভূমিকম্প কলকাতায়, কাঁপল একাধিক জেলাও
ভূমিকম্পের জেরে আতঙ্ক কলকাতা থেকে জেলায়Image Credit: TV9 Bangla

কলকাতা: শনিবার বাংলায় এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেও কমিশন ও রাজ্য সরকারের মধ্যে চাপানউতোর জারি। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন অরবিন্দ কেজরীবাল। মণীশ সিসোদিয়া বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ভোটমুখী বাংলায় পুরোদমে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব মিলিয়ে বাংলায় ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়। 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Feb 2026 05:09 PM (IST)

    Howrah: হাওড়া বাসস্ট্যান্ডে পুরুলিয়ার ২ শ্রমিকের উপর হামলা, সর্বস্ব লুঠ

    • উত্তর হাওড়ার পিলখানায় গুলি করে প্রোমোটারকে খুনের ঘটনা নিয়ে চাপানউতোর জারি। এরই মধ্যে ফের দুষ্কৃতী তাণ্ডব উত্তর হাওড়ায়।
    • পুরুলিয়া থেকে আশা দুই পরিযায়ী শ্রমিকের উপর হাওড়া বাসস্ট্যান্ডে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হল। এবং তাঁদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ।
    • গুরুতর আহত অবস্থায় তাঁদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। প্রশ্ন উঠছে নিরাপত্তা এবং পুলিশি নজরদারি নিয়ে।
  • 27 Feb 2026 02:08 PM (IST)

    Earthquake: কলকাতার পাশপাশি ভূমিকম্পে কাঁপল একাধিক জেলা

    • ভূমিকম্পের জেরে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া ডোবর প্রাথমিক স্কুলের ছাত্ররা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। হিঙ্গলগঞ্জ হল বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। যেখানে ভূমিকম্পর উৎসস্থল।
    • ভূমিকম্পে আতঙ্কে ক্যানিং মহকুমাশাসকের দফতরের কর্মীরা বেরিয়ে আসেন অফিস থেকে। একইভাবে সুন্দরবন এলাকার স্কুল থেকে মাঠে বেরিয়ে আসে স্কুল পড়ুয়ারা।
    • ভূমিকম্পের জেরে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় একটি বাড়ির দেওয়াল ফেটে যায়।
    • পূর্ব মেদিনীপুর ও হুগলিতেও কম্পন অনুভূত হয়।
  • 27 Feb 2026 01:57 PM (IST)

    কলকাতায় প্রবল ভূমিকম্প

    • ভরদুপুরে জোরাল ভূমিকম্প। কলকাতা সহ একাধিক জেলা কাঁপল ভূমিকম্পে।
    • রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
    • ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরায় ছিল বলেই জানা গিয়েছে।
  • 27 Feb 2026 12:09 PM (IST)

    Sukanta Majumdar: ভবানীপুরে সুকান্ত মজুমদারকে ‘গো ব্যাক’ স্লোগান

    Sukanta Majumdar

    • ভবানীপুরে গৃহসম্পর্ক অভিযানে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে।
    • এদিন সকালে ভবানীপুরে গৃহসম্পর্ক অভিযানে বেরোন সুকান্ত মজুমদার। সেখানে দেওয়ালে লিখনেও অংশ নিলেন তিনি।
    • ভবানীপুরের বিধায়ক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গৃহসম্পর্ক অভিযানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল সুকান্তকে।
    • যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁরা দাবি করেন, বিজেপি যতই হামলা করুক, তৃণমূল ফের জিতবে।
  • 27 Feb 2026 11:46 AM (IST)

    Central Force: আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

    • ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।
    • আজ (শুক্রবার) কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে।
    • পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি, কলকাতায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আরও একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
    • আজ থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। শনিবারের মধ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা।
  • 27 Feb 2026 11:40 AM (IST)

    Birbhum: ভোটের আগে বীরভূমে তৃণমূলে ভাঙন, শক্তি বাড়ল হুমায়ুনের দলের

    Birbhum Jup Joining

    • আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার আগে বীরভূমের লাভপুরে তৃণমূলে ভাঙন।
    • তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ১০০টি পরিবার যোগদান করল হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টিতে। তাদের হাতে জনতা উন্নয়ন পার্টির দলীয় পতাকা তুলে দিলেন জেইউপি-র জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন।
    • যোগদানকারীরা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও সরকার গড়তে তৃণমূল কংগ্রেস ছেড়ে তাঁরা হুমায়ুনের দলে যোগদান করলেন।
  • 27 Feb 2026 11:35 AM (IST)

    Beldanga Case: বেলডাঙা মামলায় আজ NIA-কে কেস ডায়েরি হস্তান্তরের সম্ভাবনা

    • কলকাতা হাইকোর্টের নির্দেশে পর আজ (শুক্রবার) বিশেষ NIA আদালতে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে নথি হস্তান্তর করতে পারে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
    • NIA তদন্তে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই আর্জি খারিজ করেছে হাইকোর্ট।
    • আজ ফের ৩১ অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।
    • ৭ অভিযুক্তকে এআইএ নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গিয়েছে।
  • 27 Feb 2026 11:30 AM (IST)

    Arvind Kejriwal: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন কেজরী-সিসোদিয়া

      Kejriwalকেঁদে ফেললেন কেজরীবাল। তাঁকে জড়িয়ে ধরলেন মণীশ সিসোদিয়া।
    • আদালতে বড় জয় আম আদমি পার্টির। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন অরবিন্দ কেজরীবাল। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে আদালত।
    • সিবিআই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।
    • এ দিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক জিতেন্দ্র সিং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় পর্যাপ্ত প্রমাণের অভাবে বেকসুর ঘোষণা করেন। রায় শুনেই আদালতের ভিতরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কেজরীবাল ও সিসোদিয়া।
    • আদালত চত্বর থেকে বেরিয়ে কেঁদে ফেলেন কেজরীবাল। তাঁর স্ত্রী সুনীতা কেজরীবাল বলেন যে সত্যের জয় হল।

    বিস্তারিত: আবগারি মামলায় বেকসুর খালাস কেজরীবাল-সিসোদিয়া, কেঁদে ফেললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Published On - Feb 27,2026 11:26 AM

Follow Us