Bangla NewsElectionsAssembly elections Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 2
Breaking News in Bengali Live Updates: মাস চারেক পরে রাজ্যে বিধানসভা ভোট। নির্ঘণ্ট ঘোষণা না হলেও নতুন বছরের শুরুতেই ভোট ময়দানে নেমে পড়েছে শাসক ও বিরোধী দলগুলি। শুক্রবার বারুইপুর থেকে জেলা সফর শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার মালদহে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। রাজ্যের প্রতি মুহূর্তে লাইভ আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI
একদিকে এসআইআর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আবার আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরেও রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে। আর নতুন বছরের দ্বিতীয় দিনে ভোট ময়দানে শাসক ও বিরোধী দলের নেতারা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভার মাধ্যমে জেলা সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার মালদহের চাঁচলে সভা শুভেন্দু অধিকারীর। অমিত শাহর বার্তার পর আজ (শুক্রবার) সল্টলেকের বিজেপির দফতরে কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বৈঠক। অর্থাৎ দিনভর ঘটনার ঘনঘটা। আর প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
02 Jan 2026 11:26 PM (IST)
জানুয়ারিতেই বঙ্গে মোদী
জানুয়ারির মাঝামাঝি রাজ্যে দুদিনের কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জোড়া কর্মসূচি তাঁর।
১৭ জানুয়ারি উত্তরের মালদহে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী।
পরের দিন ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে চলছেন প্রধানমন্ত্রী।
02 Jan 2026 10:40 PM (IST)
২ AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ
ময়না, বারুইপুরের ২ AERO-র বিরুদ্ধে ফের FIR-এর নির্দেশ নির্বাচন কমিশনের।
২ AERO-র বিরুদ্ধে ফের DEO-কে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন।
SIR পর্বের একেবারে শুরুর দিকেই এই দুজনের বিরুদ্ধে ‘লগ ইন’ ব্যবহার করে তথ্যে গড়মিলের অভিযোগ ওঠে।
সাসপেন্ড করলেও ২ AERO-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার।
02 Jan 2026 10:36 PM (IST)
২৪ লক্ষ প্রোজেনি ম্যাপডদের নোটিস
এবার প্রোজেনি ম্যাপিং তালিকায় থাকা ভোটারদের নোটিস নির্বাচন কমিশনের। কমিশন জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে ৬ জনের লিঙ্ক করানো হয়েছে এরকম সংখ্যা ২৪ লক্ষ।
নাম মিলছে না ৫১ লক্ষের।
বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য ১৫ বছরের কম এমন ৪ লক্ষ ৭৪ হাজার।
বাবার বয়সের সঙ্গে বয়সের পার্থক্য ৫০ বছরের বেশি ৮ লক্ষ ৪১ হাজার। ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি ৩ লক্ষ।
তিনি বলেন, “যদি কেন্দ্রীয় কমিটি আমাকে টিকিট দেন, তা হলে আমি চাইব দিলীপবাবু যেন আমার হয়ে প্রচার করেন এখানে। একেবারে মন থেকে যাতে প্রচার করেন।’’
তাঁকে প্রশ্ন করা হয়, দল কি কিছু নির্দেশ দিয়েছে, খড়গপুর থেকে হিরণই লড়বেন কিনা সেই বিষয়ে?
হিরণের বক্তব্য, “আমাকে দল বলেছে, খড়গপুরে যেরকম কাজ করছি মানুষের জন্য, তেমনই করে যেতে।”
02 Jan 2026 10:16 PM (IST)
মঞ্চে ‘মৃত’, রিপোর্ট চাইল কমিশন
খসড়া তালিকায় জীবিতদের মৃত দেখানো- এই অভিযোগে আগেও সোচ্চার হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মুখোমুখি হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সঙ্গে ছিলেন তৃণমূলের আরও ৯ সাংসদ। সেখানেও এই বিষয় উত্থাপন করেন অভিষেক।
শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভা থেকে আরও একবার ‘এসআইআর’আবহে মৃতদের প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক।
পাশাপাশি এমন তিন জনকে মঞ্চে তোলা হয়, যাঁদের খসড়া তালিকায় মৃত বলে দেখানো হয়েছে।
এবার সেই বিষয়ে রিপোর্ট চাইল কমিশন। কমিশনের বক্তব্য, ভুল ভ্রান্তি হলেও এই সংখ্যা ৫০-এর বেশি হতে পারে না।
বারুইপুর থেকে আবার জিতবে বাংলার শুভ সূচনা করলাম। ২০২৬ সালে ২০২১ সালের থেকে একটা হলেও আসন বেশি পাবে তৃণমূল কংগ্রেস।
২০০৮ সালে পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ ২৪ পরগনা ঘুরিয়েছিল। এবার ভাঙড় জিতে দক্ষিণ ২৪ পরগনায় ৩১ এ ৩১ করতে হবে।
SIR এর পরেও যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক। আমি বলেছি তৃণমূলের আসন বাড়বেই।
02 Jan 2026 03:14 PM (IST)
চাঁচলের সভা থেকে রহিম বক্সীকে চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জেলায় ঢুকতে দেবেন না বলে হুমকি দিয়েছিলেন মালদহের তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। এবার তাঁকে পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।
শুক্রবার মালদহের চাঁচলে সভা করেন শুভেন্দু। সেখানে রহিম বক্সীকে আক্রমণ করে বলেন, “আব্দুর রহিম বক্সী এখানকার মুখ্যমন্ত্রী। বড় বড় কথা।”
এরপরই তিনি বলেন, “আয় এখানে আমি দাঁড়িয়ে আছি।” তিনি আরও বলেন, “আমি যখন তৃণমূলের অবজার্ভার ছিলাম, তখন রহিম বক্সী আমার গাড়ির দরজা খুলতেন। আমি কথা দিলাম, রহিম বক্সীকে হারিয়ে ছাড়ব।”
02 Jan 2026 12:38 PM (IST)
এবার সল্টলেকে বিজেপি দফতরে ঘর পেলেন দিলীপ
তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। গত কয়েকমাসে তাঁকে নিয়ে নানা টানাপোড়েন চলেছে বিজেপিতে। অবশেষে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সক্রিয় দিলীপ ঘোষ।
এবার সল্টলেকে বিজেপি দফতরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপের জন্য ঘরের ব্যবস্থা করলেন বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য। দিলীপের সঙ্গে বৈঠকের পরই এই ঘরের ব্যবস্থা করতে উদ্যোগী হন বর্তমান রাজ্য সভাপতি।
02 Jan 2026 10:49 AM (IST)
সরকার এবার আমাদেরই হবে, কত আসন পাব বলতে পারব না: মিঠুন
মিঠুন চক্রবর্তী
উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ থেকে প্রচারে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
এদিন উত্তরবঙ্গে পৌঁছে মিঠুন বলেন, “টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। সরকার এবার আমাদেরই হবে। তবে কত আসন পাব, বলতে পারব না।”
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং বাংলায় শাহের সফরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মিঠুন বলেন, “গণতন্ত্র আছে। যে যা ইচ্ছে বলতেই পারেন। এবার আমরা সরকার গড়ছি এটুকু বলতে পারি।”
এদিন দিলীপ জানান, অমিত শাহ তাঁকে কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন।
02 Jan 2026 10:41 AM (IST)
মালদহের চাঁচলে সভা শুভেন্দুর
আদালতের অনুমতি নিয়ে এদিন মালদহের চাঁচলে পরিবর্তন সংকল্প যাত্রা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুলিশের আপত্তি উড়িয়ে শর্তসাপেক্ষে এই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
চাঁচলের সভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা কী বার্তা দেন, সেটাই দেখার।
02 Jan 2026 10:35 AM (IST)
বারুইপুরে সভা দিয়ে জেলা সফর শুরু অভিষেকের, কী বার্তা দেবেন?
বিধানসভা ভোটকে পাখির চোখ করে আজ (শুক্রবার) থেকে জেলা সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা, রোড শো, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন।
প্রথমদিন তাঁর সভা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ব্রিগেডের মঞ্চের ধাঁচে বারুইপুরের ফুলতলা সাগর সংঘের মাঠেও তৈরি করা হয়েছে ব়্যাম্প। কর্মী-সমর্থকদের কাছে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মূল মঞ্চের পিছনে প্রায় ৪০ ফুটের এলইডি স্ক্রিন থাকছে। যাতে দূর থেকেও মানুষ সভা ঠিকমতো দেখতে পান।
এদিন বারুইপুর থেকে অভিষেক কী বার্তা দেন, সেটাই দেখার।