AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: এবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার

Mamata Banerjee: এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তা দেখতে দলের নেতাদের প্রথম থেকেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির বিএলএ-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএলও-দের সঙ্গে তাঁরাই ভোটারদের বাড়ি বাড়ি যান। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সেদিকে তাঁরা নজর রাখেন। 

SIR in Bengal: এবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2025 | 3:07 PM
Share

কলকাতা: একদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা প্রকাশের দিনই ভবানীপুরে তৃণমূলের বিএলএ-দের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতায় দলের বিএলএ-দের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলির একটা অংশের বিএলএ-দের ডাকা হচ্ছে।     

এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তা দেখতে দলের নেতাদের প্রথম থেকেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির বিএলএ-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএলও-দের সঙ্গে তাঁরাই ভোটারদের বাড়ি বাড়ি যান। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সেদিকে তাঁরা নজর রাখেন। 

গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠছে। হুগলির ডানকুনির পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরকেই খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। তা নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগেছে ঘাসফুল শিবির।

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুনানি শুরু করবে কমিশন। খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিকেও শুনানিতে ডাকা হতে পারে। এই আবহে চূড়ান্ত ভোটার তালিকায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার জন্য তৎপর হয়েছে তৃণমূল। কমিশন শুনানি শুরু করার আগের দিনই দলের কলকাতার বিএলএ-দের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা। সেখানে হাওড়া ও হুগলির একাংশের বিএলএ-রাও থাকবেন। নেতাজি ইন্ডোরে এই বৈঠক থেকে বিএলএ-দের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেটাই এখন দেখার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?