AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yogi Slams Rahul Gandhi: মন্দিরে কীভাবে বসতে হয় সেটা জানা নেই রাহুলের, অমেঠীর প্রাক্তন সাংসদকে নিশানা যোগীর

Rahul Gandhi: প্রতিশ্রুতির পাশাপাশি রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। সম্প্রতি রাজস্থান থেকে 'হিন্দুধর্ম' ও 'হিন্দুত্ব'-র ফারাক বুঝিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Yogi Slams Rahul Gandhi: মন্দিরে কীভাবে বসতে হয় সেটা জানা নেই রাহুলের, অমেঠীর প্রাক্তন সাংসদকে নিশানা যোগীর
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 1:07 PM
Share

অমেঠী: খুব সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড, মনিপুর, পঞ্জাব, গোয়ার সঙ্গেই হবে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। দেশের সবথেকে বড় রাজ্যকে নিয়ে, রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। রাজ্যবাসীর মন পেতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে সব রাজনৈতিক দলগুলি। প্রতিশ্রুতির পাশাপাশি রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। সম্প্রতি রাজস্থান থেকে ‘হিন্দুধর্ম’ ও ‘হিন্দুত্ব’-র ফারাক বুঝিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সেই ইস্যুকে হাতিয়ার করেই রাহুলকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাহুলকে নিশানা করে যোগী বলেন, মন্দিরে কীভাবে বসতে হয়, রাহুল গান্ধী সেটাই জানেন না। তিনি ‘হিন্দুধর্ম’ ও ‘হিন্দুত্ব’ ধর্ম সম্পর্কে কিছুই বোঝেন না। সোমবার রাহুল গান্ধীর আগের লোকসভা কেন্দ্র অমেঠীতে একটি রাজনৈতিক সভায় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে যোগী আদিত্যনাথ বলেন, “এখানকার প্রাক্তন সাংসদ এটাও জানেন না কীভাবে মন্দিরে বসতে হয়। যে যে মন্দিরে তিনি পুজো দিতে যায় সেখানকার পুরোহিতরা বসার কায়দা তাকে শিখিয়ে দেন। হিন্দুধর্ম ও হিন্দুত্ব সম্পর্কে ও তার কোনও ধারণা নেই। কোন ধারণা ছাড়াই টিভি অপপ্রচার করছেন।”

এদিনের সভায় থেকে বিরোধীদের নিশানা করেন যোগী। তিনি বলেন, “করোনার সময় কংগ্রেস হোক বা সমাজবাদী পাটির্র বহুজন সমাজবাদী পার্টির কোনও নেতাই সাধারণ মানুষকে সাহায্য করতে আসেননি। এমনকি সেই দলের কর্মীরাও মানুষের পাশে দাঁড়ায়নি। যেই ভোট এগিয়ে আসে তখনই এরা এখানে ঘোরাফেরা শুরু করে। নির্বাচনের পর এরা আবার পরবর্তী সাড়ে চার বছরের জন্য গায়েব হয়ে যাবে।”

উল্লেখ্য, ২০০৪, ২০০৯ ও ২০১৯ সালে পর পর অমেঠীথেকে জয়ী হয়ে লোকসভায় গিয়েছিলেন রাহুল গান্ধী। ২০১৯ সালে প্রেস্টিজ ফাইটে বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। নির্বাচনে পরাজিত হলেও রাহুলের সঙ্গে অমেঠীর যোগাযোগ রয়েছ। তাই এখানে প্রচারে এসে রাহুলকে আক্রমণের আক্রমণের নিশানা করলেন যোগী আদিত্যনাথ। এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, ” যোগী আদিত্যনাথ উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কথা উল্টাপাল্টা কথা বলছে। এই কথাবার্তা থেকেই স্পষ্ট আগামী নির্বাচনে বিজেপি পরাজিত হতে চলেছে।”

আরও পড়ুন : SSKM Doctor COVID Positive: এসএসকেএমে এক দিনে আক্রান্ত ২৬ চিকিৎসক! পরিস্থিতি সামলাতে এবার আইসোলেশন পর্বে কাটছাঁট

আরও পড়ুন: ‘ভ্যাকসিন নেওয়ার পর ১৫ দিন হাসপাতালে ছিলাম’! এরকম হওয়ার সম্ভাবনা কতটা, কী বলছেন চিকিৎসকরা

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে