AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debra Assembly Election Result 2021 Live: ডেবরা বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে কঠিন লড়াই, লাইভ আপডেট

Debra Assembly Election Result 2021 Live Update in Bengali: গত দুটি নির্বাচনে এই আসনটি রাজ্যের ক্ষমতাধীন দল তৃণমূলের হাতে রয়েছে।

Debra Assembly Election Result 2021 Live: ডেবরা বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে কঠিন লড়াই, লাইভ আপডেট
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 8:02 PM
Share

পশ্চিমবঙ্গের (West Bengal) বিধানসভা নির্বাচনে দড়ি টানাটানি লড়াই জমে উঠেছে। দেশের দুই জনপ্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরাসরি লড়াই বাংলার নির্বাচনকে আলাদা মাত্রা দিয়েছে। এবার বাংলার প্রতিটি আসনে লড়াই টানটান। এবার ডেবরা বিধানসভা আসন থেকে ৫ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে। এখান থেকে তৃণমূল কংগ্রেস (TMC) ভোট ময়দানে নামিয়েছে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরকে (Humaun Kabir)। অন্যদিকে বিজেপিও (BJP) এক প্রাক্তন আইপিএস অফিসারকে নির্বাচনের টিকিট দিয়েছে। গেরুয়া শিবিরের প্রার্থী ভারতী ঘোষ (Bharati Ghosh)। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এই আসনে লড়াই করছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (CPIM)। এখানে তাদের প্রার্থী প্রবীণ নেতা প্রাণকৃষ্ণ মন্ডল (Prankrishna Mondal)। এই বিধানসভা আসনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে মুখোমুখি লড়াই দেখা যাচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক ডেবরার আপডেট:

এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। ১১,২২৬ ভোটে জিতেছেন তিনি।

ডেবরা কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুর জেলার অংশ। গত দুটি নির্বাচনে এই আসনটি রাজ্যের ক্ষমতাধীন দল তৃণমূলের হাতে রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন সেলিমা খাতুন। ১১৯৯৮ ভোটের ব্যবধানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জাহাঙ্গীর করিম এসকে হারিয়েছিলেন। সেলিমা খাতুন পেয়েছিলেন ৯০৭৭৩ভোট পেয়েছিলেন এবং জাহাঙ্গীর করিমের অ্যাকাউন্টে ছিল ৭৮৮৬৫ ভোট। বিজেপি এখানে ছিল তৃতীয় স্থানে। তারা পেয়েছিল প্রায় ১৫ হাজার ভোট।

মোট ভোটার সংখ্যা

পশ্চিমবঙ্গের ২০১৬ বিধানসভা নির্বাচন ভোটার তালিকা অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ২১২৩৭৪ জন। গতবার এই কেন্দ্রে ১৮৯৪০৪ ভোটার নিজেদের ভোটাধীকার প্রয়োগ করেছিলেন। তৈরি হয়েছিল ২৬৪টি বুথ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মোট ৮৯ শতাংশ ভোট পড়েছিল।

১৯৫৭ সালে প্রথম দেবরা বিধানসভা আসনে প্রথমবার ভোট গ্রহণ হয়। জিতেছিলেন কংগ্রেস প্রার্থী। সিপিএম দীর্ঘ সময় এই আসনে আধিপত্য বিস্তার করেছিল। সিপিএম এখানে টানা সাতটি নির্বাচনে জিতেছে। ২০১১ সালের নির্বাচনে এখানে প্রথমবারের জিতেছিল তৃণমূল কংগ্রেস।

গত নির্বাচনের পরিসংখ্যান

সিট: ডেবরা বিধানসভা বর্তমান বিধায়ক : সেলিমা খাতুন (তৃণমূল কংগ্রেস) মোট প্রাপ্ত ভোট : ৯০৭৭৩ মোট ভোটা : ২১২৩৭৪ ভোট শতাংশ : ৮৯.১৮ শতাংশ মোট প্রার্থী: ৪

Follow Us