AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজিতের স্ত্রী মিথিলা কি ফিরে গেলেন তাঁর প্রথম স্বামীর কাছে? কী ঘটেছে জানেন…

Srijit-Mithila: বিবাহবিচ্ছেদ কিংবা ব্রেকআপ--এমন ঘটনা ঘটলে অনেক তারকা জুটিই আর একসঙ্গে কাজ করতে চান না। তবে মিথিলা-তাহসানের বিষয়টা একটু অন্যরকম। পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে তাঁরা আলাদা রাখতে জানেন। ফলে একসঙ্গে কাজ করার ক্ষেত্রেও তাঁদের কোনও ছুৎমার্গ নেই।

সৃজিতের স্ত্রী মিথিলা কি ফিরে গেলেন তাঁর প্রথম স্বামীর কাছে? কী ঘটেছে জানেন...
সৃজিত-মিথিলা-তাহসান
| Updated on: May 22, 2024 | 9:00 PM
Share

প্রথম স্বামীর কাছে ফিরে গেলেন রাফিয়াত রশিদ মিথিলা? এই কথা কি সত্যি? বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রতিভাময়ী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলার প্রথম স্বামী বাংলাদেশেরই গায়ক-অভিনেতা তাহসান খান এবং তাঁর এক কন্যাসন্তানও রয়েছে। সেই কন্যাসন্তানকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন সৃজিত। এখন শোনা যাচ্ছে, মিথিলা নাকি ফিরে গিয়েছেন তাঁর প্রথম স্বামীর কাছে। বাস্তবে না হলেও, সিনেমার পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে মিথিলা-তাহসানকে।

বিবাহবিচ্ছেদ কিংবা ব্রেকআপ–এমন ঘটনা ঘটলে অনেক তারকা জুটিই আর একসঙ্গে কাজ করতে চান না। তবে মিথিলা-তাহসানের বিষয়টা একটু অন্যরকম। পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে তাঁরা আলাদা রাখতে জানেন। ফলে একসঙ্গে কাজ করার ক্ষেত্রেও তাঁদের কোনও ছুৎমার্গ নেই। বাংলাদেশের একটি ওয়েব সিরিজ়ে একসঙ্গে কাজ করতে চলেছেন মিথিলা-তাহসান। সেই ওয়েব সিরিজ়ের নাম ‘বাজি’। আরিফুর রহমানের পরিচালনায় তৈরি হচ্ছে সেই ওয়েব সিরিজ়। এপার বাংলায় মিথিলার ওয়েব সিরিজ়ে হাতেখড়ি হলেও, তাঁর কেরিয়ারের এটা প্রথম ওয়েব সিরিজ়।

ওয়েব সিরিজ়টিতে তাহাসানকে দেখা যাবে এক ক্রিকেট খেলোয়াড়ের চরিত্রে এবং মিথিলাকে দর্শক দেখবেন এক সাংবাদিক হিসেবে। চরিত্র দুটি পর্দায় প্রেম করবেন কি করবেন না সেটাই হল আসল টুইস্ট। বিবাহবিচ্ছেদ ঘটে গেলেও, তাহসানের সঙ্গে মিথিলার যোগাযোগ রয়েছে। যোগাযোগ রয়েছে তাঁদের কন্যার কারণে। তাহসানের সঙ্গে বেশ ভাল সম্পর্ক মিথিলার। কন্যাকে নিয়ে বারবারই যোগাযোগে থাকেন তাঁরা। বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্ক। কাদা ছোড়াছুড়ি নেই।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?