AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজপালের পর চেক বাউন্স মামলায় ফাঁসলেন আমিশা প্যাটেল! তিনিও কি যাবেন জেলে?

মোরাদাবাদের একটি আদালত আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। অভিযোগ, বারবার সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি। বিচারক জানিয়ে দিয়েছেন পরবর্তী তারিখে অনুপস্থিত থাকলে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে। ঠিক কী হয়েছে?

রাজপালের পর চেক বাউন্স মামলায় ফাঁসলেন আমিশা প্যাটেল! তিনিও কি যাবেন জেলে?
| Updated on: Feb 17, 2026 | 2:06 PM
Share

কিছুদিন আগেই চেক বাউন্স মামলায় শিরোনামে উঠে এসেছিলেন রাজপাল যাদব। ১৭ তারিখ সকালে অন্তরবর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেতা। আর এই টানাপোড়েনের মধ্যেই একই ধরনের আর্থিক বিতর্কে জড়িয়ে পড়লেন ‘গদর” খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। আইনের চাপে কি সত্যিই গ্রেফতারের মুখে তিনি?

মোরাদাবাদের একটি আদালত আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। অভিযোগ, বারবার সমন পাঠানো হলেও তিনি আদালতে হাজির হননি। বিচারক জানিয়ে দিয়েছেন পরবর্তী তারিখে অনুপস্থিত থাকলে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঠিক কী হয়েছে?

ঘটনার শুরু ২০১৭ সালে। মোরাদাবাদের এক ইভেন্ট সংস্থা ‘ড্রিম ভিশন’-এর কর্ণধার পবন কুমার বর্মার দাবি, এক উচ্চপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে ১১ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এতে আয়োজকদের নাকি বড়সড় আর্থিক ক্ষতি হয়।

পরে নাকি কিছু টাকা অভিনেত্রী ফেরত দিলেও বাকি টাকার জন্য যে চেক দেওয়া হয়, তা ব্যাংকে জমা দিতেই বাউন্স করে। এরপরই আইনি পথে হাঁটেন অভিযোগকারী। বছরের পর বছর কেটে গেলেও মামলার নিষ্পত্তি হয়নি। কখনও শুটিংয়ের ব্যস্ততা, কখনও আইনজীবীর অনুপস্থিতি বিভিন্ন কারণে নাকি আদালতে হাজিরা দেননি অভিনেত্রী। তবে এবার আদালত আর সময় নষ্ট করতে চাইছে না। ২৭ মার্চ ২০২৬-এ পরবর্তী শুনানি। আর এই শুনানি তে না উপস্থিত থাকলে রাজপালের মত তাঁকে গ্রেফতার করে আদালতে তোলার নির্দেশ যেতে পারে- এমনটাই আইনি মহল সুত্রের খবর।

রাজপাল যাদবের কেসে এমনিতেই ভক্তমহল সহ তারকারা বেশ চিন্তায়। তাই মাঝে এল এই খবর। এখন সব নজর ২৭ মার্চে। আমিশা কি আদালতে হাজির হবেন, নাকি এই বিতর্ক আরও বড় মোড় নেবে—তা সময়ই বলবে।