AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজয়-তৃষার প্রেম কি নতুন মোড়? পুরনো বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

২০১৫ সালে চেন্নাইয়ের ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে ধুমধাম করে আংটি বদল করেছিলেন তৃষা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই খবর আসে, বিয়ে ভাঙছে তাঁদের। সেই সময় নানা কথা রটেছিল, তবে পরে এক সাক্ষাৎকারে তৃষা নিজেই আসল সত্যিটা জানিয়েছিলেন। অভিনেত্রী স্পষ্ট করেন, পেশা আর ব্যক্তিগত জীবনের সংঘাতের কারণেই তিনি সরে দাঁড়িয়েছিলেন।

বিজয়-তৃষার প্রেম কি নতুন মোড়? পুরনো বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
Image Credit: pinterest
| Updated on: Mar 10, 2026 | 5:40 PM
Share

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অলিতে-গলিতে এখন একটাই আলোচনা- থালাপথি বিজয় এবং তৃষা কৃষ্ণান। সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়েতে এই জুটির একসঙ্গে প্রবেশ যেন জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। নেটিজেনদের একাংশ নিশ্চিত যে, পর্দার ‘ঘিল্লি’ জুটি এবার বাস্তবেও এক হতে চলেছেন। বিশেষ করে গত বছরের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের মামলা করার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এই ডামাডোলের মাঝেই সামাজিক মাধ্যমে আচমকাই ফিরে এল তৃষার পুরনো এক বিচ্ছেদের গল্প। কেন বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেও শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিলেন তিনি? সেই রহস্য এবার নতুন করে সামনে এল।

কেন ভেঙেছিল ২০১৫ সালের এনগেজমেন্ট?

২০১৫ সালে চেন্নাইয়ের ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে ধুমধাম করে আংটি বদল করেছিলেন তৃষা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই খবর আসে, বিয়ে ভাঙছে তাঁদের। সেই সময় নানা কথা রটেছিল, তবে পরে এক সাক্ষাৎকারে তৃষা নিজেই আসল সত্যিটা জানিয়েছিলেন। অভিনেত্রী স্পষ্ট করেন, পেশা আর ব্যক্তিগত জীবনের সংঘাতের কারণেই তিনি সরে দাঁড়িয়েছিলেন। তৃষা বলেন, “যাকে বিয়ে করার কথা ছিল, সে চেয়েছিল আমি অভিনয় ছেড়ে দিই। কিন্তু আমি অভিনয়কে বেছে নিয়েছি। মা হওয়ার সময়টুকু ছাড়া আমি অভিনয় থেকে বিরতি নেব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই।” নিজের কেরিয়ারের প্রতি এই অগাধ ভালোবাসাই তাঁর এনগেজমেন্ট ভাঙার মূল কারণ ছিল বলে জানান তিনি।

দীর্ঘ ১৫ বছর পর ‘লিও’ ছবিতে বিজয়ের সঙ্গে জুটি বাঁধেন তৃষা । পর্দার রসায়ন ছাপিয়ে বাস্তবেও তাঁদের নাম জড়িয়েছে বারংবার। তবে বিজয় যখন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাঝাগাম’ নিয়ে বড় পদক্ষেপে এগোচ্ছেন, ঠিক তখনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া শুরু করেছেন সমালোচকরা। এদিকে অভিনেতা পার্থিবনের একটি মন্তব্যকে কেন্দ্র করেও উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তৃষার ছবি দেখে পার্থিবন বলেছিলেন, “এই কুন্দভাইকে (তৃষার চরিত্র) কয়েকদিন বাড়িতে রাখা উচিত, বাইরে বেরোতে দেওয়া ঠিক নয়।” তৃষাও ছেড়ে কথা বলেননি। কড়া ভাষায় জবাব দিয়ে তিনি জানান, মাইক্রোফোন হাতে থাকলে যে কেউ বুদ্ধিমান হয়ে যায় না। পরে অবশ্য পার্থিবন ক্ষমা চেয়েছেন।

সব মিলিয়ে বিজয়ের বিচ্ছেদ এবং তৃষার সঙ্গে তাঁর নাম জড়ানো নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে তৃষা কিংবা বিজয়, কেউই এখনও সরাসরি নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে এই জল্পনা শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে এগোয় অনুরাগীরা এখন সেই অপেক্ষায় আছেন।

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ