AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পুজো করব, নিয়ম মেনে, কিন্তু…’, এবার উৎসবে অপরাজিতার কী প্ল্যান?

Aparajita Adhya: পুজো দিয়ে মন শান্ত করে নেওয়া। এই সময়টা শুধুই তাঁর। তবে কলকাতায় ফিরে পুজোতে কী প্ল্যান? সেখানে থাকল না কোনও আনন্দের বিষয়। কারণ চলতি বছরের পরিস্থিতিটা অনেকটাই আলাদা।

'পুজো করব, নিয়ম মেনে, কিন্তু...', এবার উৎসবে অপরাজিতার কী প্ল্যান?
| Updated on: Oct 01, 2024 | 11:53 AM
Share

অপরাজিতা আঢ্য, প্রতিবছর দুর্গাপুজোয় যাঁকে একইভাবে দেখা যায়। মায়ের বরণ থেকে শুরু করে যজ্ঞ, সবটা নিজে দায়িত্ব নিয়ে সামলে থাকেন তিনি। কলকাতা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনও পরিকল্পনা থাকে না। এবারও তাই। TV9 বাংলা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলেন তিনি বললেন, ‘২ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রী। সেই কারণে কলকাতায় ফিরে আসতে হবে।’ কারণ পুজোর আগেই তিনি প্রতিবছরের মতো এবারও তীর্থে বেরিয়ে পড়েছিলেন। পুজো দিয়ে মন শান্ত করে নেওয়া। এই সময়টা শুধুই তাঁর। তবে কলকাতায় ফিরে পুজোতে কী প্ল্যান? সেখানে থাকল না কোনও আনন্দের বিষয়। কারণ চলতি বছরের পরিস্থিতিটা অনেকটাই আলাদা। অনেকেই উৎসবে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাঝে কী পরিকল্পনা করেছেন অপরাজিতা?

TV9 বাংলাকে বললেন, সন্ধিপুজো তো আমি নিজে হাতে করি। প্রতিবছর। হোম করি। তবে এটা ঠিক আমি উৎসবে থাকছি না এবার। নিজের জন্য কিছু কিনিনি। বাড়ির কাউকে কিছু দিইনি। ছোটদেরও না। তবে মায়ের পুজো তো আর উৎসব নয়। সেটা নিজের মতো করে শ্রদ্ধা ভরে করব, যেমন এতবছর করে এসেছি। তবে কোনও কেনাকাটা করিনি। এবার কাউকে কিছু দিইনি। ছোটদেরও না। তবে আমি নিজের জন্য পুজোয় আলাদা করে সেভাবে কখনই কিছু কিনি না।’

অভিনেত্রী একথা স্পষ্ট করে দিলেন, পুজো ঘিরে আলাদা কোনও মেজাজ-আমেজ কাজ করছে না তাঁর মধ্যে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একাধিকবার পথে নেমেছেন তিনি। আওয়াজ তুলেছেন বিচার চেয়ে। পাশাপাশি চালিয়ে গিয়েছেন কাজও। তবে যতই স্বাভাবিক জীবনে ফেরা যাক না কেন, কিছুতেই যেন মন মানছে না তাঁর। তাই এবারের পুজোটা তিনি মাতৃ আরাধানা করেই কাটাতে চান। বাড়তি কোনও উত্তেজনায় গা ভাসাতে চাইছেন না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?