AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মুহূর্তে গোটা শরীর পুড়ে যায়’, দোলে এ কী অভিজ্ঞতা অপরাজিতা আঢ্যর?

Aparajita Adhya: নারী-পুরুষ নির্বিশেষে অনেকের জীবনেই এই দিনটা এক খারাপ স্মৃতি বহন করে থাকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তাঁর পরিবারে এই রঙের উৎসব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই ঘটনা ঘটেছে।

'মুহূর্তে গোটা শরীর পুড়ে যায়', দোলে এ কী অভিজ্ঞতা অপরাজিতা আঢ্যর?
| Updated on: Mar 15, 2025 | 1:22 PM
Share

খেলবো হলি রং দেব না তাই কখনও হয়? একেবারেই নয়। রঙের উৎসবে গা ভাসাতে কে না ভালবাসেন। তবে সত্যি কি এই দিনের স্মৃতিগুলো রঙিন হয়ে থাকে? নারী-পুরুষ নির্বিশেষে অনেকের জীবনেই এই দিনটা এক খারাপ স্মৃতি বহন করে থাকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তাঁর পরিবারে এই রঙের উৎসব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই ঘটনা ঘটেছে। TV9 বাংলাকে সেই কাহিনি শোনালেন নায়িকা।

বরাবরই প্রতিবাদে বিশ্বাসী অপরাজিতা। ঠিকটা ঠিক আর ভুলটাকে ভুল বলতে তিনি দুবার ভাবেন না। তাই হাসতে হাসতেই বললেন, “এদিন কত রকম খবর চোখে পড়ে। কত অপৃতিকর ঘটনা ঘটতে দেখা যায়। এই দিনটায় বিশেষ করে সচেতন থাকতে হয় মহিলাদের। কারণ এদিন তো আবার রঙ মাখানোর অছিলায় গায়ে হাত দেওয়ার একটা গ্রিন সিগন্যাল কাজ করে। ফলে রঙ খেলা থেকে অনেকেই হয়তো নিজেকে বিরত রাখেন। সত্যি কি এই রঙের উৎসব মেয়েদের জন্যে রঙিন?” প্রশ্ন তুললেন অপরাজিতা।

যদিও তাঁর জীবনে এমন কোনও ঘটনা ঘটেনি। ঘটেছে তাঁর পরিবারের সঙ্গে। বিপদ যে কেবল মেয়েদের জীবনেই ঘটে এমনটা নয়। তাঁর দাদাকেও চরম পরিস্থিতিতে পড়তে হয়েছিল এই দোলের উৎসবেই। একবার তাঁরা গিয়েছিলেন শান্তিনিকেতনে। সেখানেই রঙের সঙ্গে এক বিশেষ কেমিক্যাল মিশিয়ে তাঁর দাদাকে মাখিয়ে দেওয়া হয়। গোটা শরীর পুড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে পরিবারের কেউ বুঝতে পারেনি কেন এমনটা হচ্ছে। পরে সমস্তটা জানা যায়। তাই কেবল মেয়েদের নয়, তিনি নারী পুরুষ সকলের উদ্দেশেই বললেন, সুরক্ষার কথা মাথায় রেখে তবেই এই উৎসবে সামিল হতে। তবে দোল সেলিব্রেশনের অনেক ধরন হয়। যেখানে আবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টি খাওয়ার পর্ব চলে, সেগুলো সত্যি আনন্দের, ভাললাগার মুহূর্ত তৈরি করে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?