AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan-Radhe Shyam: অমিতাভের ব্যারিটোনে ভর করেই যাত্রাশুরু ‘রাধে শ্যাম’-এর

Radhe Shyam New Addition: প্রত্যাশা যাতে আশাতীত ফল করে, তাই ভরসা হিসেবে থাকছেন অমিতাভও। তাঁর ব্যারিটোন কণ্ঠস্বরকে সঙ্গী করেই এগিয়ে যাবে প্রভাসের নতুন ছবি।

Amitabh Bachchan-Radhe Shyam: অমিতাভের ব্যারিটোনে ভর করেই যাত্রাশুরু 'রাধে শ্যাম'-এর
'রাধে শ্যাম'।
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 7:16 PM
Share

এর আগে বহু ছবির সূত্রধর হয়েছেন অমিতাভ বচ্চন। ছবি শুরুর আগে চলেছে তাঁর দেশে জাগানো কণ্ঠস্বর। উল্লেখযোগ্য ‘লগান’… তালিকা কিন্তু বেশ লম্বা। ফের একটি ছবির সূত্রধরের ভূমিকা পালন করবেন ‘দ্য ব্যারিটোন ম্যান অফ ইন্ডিয়া’। এবার তিনি সূত্রধর ‘রাধে শ্যাম’ ছবির। যে ছবিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস ও পূজা হেগড়ে। অনেকেই হয়তো জানেন, দক্ষিণ ভারতেরই একটি ছবি ‘প্রজেক্ট কে’তে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন প্রভাস ও অমিতাভ। সেই ছবিতে রয়েছেন বিগ বির অনস্ক্রিন কন্যা দীপিকা পাড়ুকোনও।

‘রাধে শ্যাম’ ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার। বহুভাষিকতা নির্ভর ছবিতে হস্তরেখাবিদ্যায় পারদর্শী এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ৭০ দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবি। ইউরোপের পটভূমিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এর জন্য দেশ-বিদেশে শুটিং চলেছে। ইটালি, জর্জিয়ায় যেমন শুটিং হয়েছে, শুটিং হয়েছে হায়দরাবাদেও। ছবিকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশার পাহাড়। পূজা হেগড়েকে দেখা যাবে এক্কেবারে নতুন অবতারে। ছবিতে নজর কাড়তে চলেছে ভিজ়ুয়্যাল এফেক্টস।

প্রত্যাশা যাতে আশাতীত ফল করে, তাই ভরসা হিসেবে থাকছেন অমিতাভ। তাঁরই ব্যারিটোন কণ্ঠস্বরকে সঙ্গী করে এগিয়ে যাবে ছবির গল্প। ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার বলেছেন, “১৯৭০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। সারাদেশকে জাগিয়ে তুলতে পারবে এমনই একটি কণ্ঠ চাইছিলাম আমরা। কে আছেন অমিতাভ বচ্চন ছাড়া। তাঁকে সকলেই ভালবাসেন, সম্মান করেন। ‘রাধে শ্যাম’-এর সূত্রধার হিসেবে তাঁকে পেয়ে আমরা সত্যিই ভীষণ খুশি হয়েছি।” ছবির প্রযোজক ভূষণ কুমার, ভামসি ও প্রমোদ। ২০২২ সালের মার্চের ১১ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: Raj Kundra: রাজ কুন্দ্রা-পর্নোগ্রাফি মামলায় নতুন মোড়, গ্রেফতার আরও ৪, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন: Ushasie Chakraborty: পোশাক নিয়ে খাপ পঞ্চায়েত বাম সংস্কৃতির মধ্যে পড়ে না: বাবার জন্মদিনে খোলা চিঠি উষসীর

আরও পড়ুন:  Priyanka-Nick-Rosie: প্রিয়াঙ্কাকে ‘সামওয়ান চোপড়া’ বলে সম্বোধন, পরে কেন ক্ষমা চাইলেন কমেডিয়ান?

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের