AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bappi Lahiri-Mithun Chakraborty: বাপ্পি লাহিড়ি বুঝেছিলেন যে আমি অন্যরকম ভাবে নাচি: মিঠুন চক্রবর্তী

মিঠুন বলেছেন, "নিষ্প্রাণ বাপ্পি দাকে আমি দেখতে চাইনি। যেভাবে আমি তাঁকে চিনতাম, সেভাবেই মনে রাখতে চাই।

Bappi Lahiri-Mithun Chakraborty: বাপ্পি লাহিড়ি বুঝেছিলেন যে আমি অন্যরকম ভাবে নাচি: মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী।
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 10:45 PM
Share

বাপ্পি লাহিড়ি মানে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী মানে বাপ্পি লাহিড়ি। অভিনেতা-গায়কের এই জুটি নতুন নয়। সুচিত্রা-সন্ধ্যা, উত্তম-হেমন্ত, সলমন-বালাসুব্রহ্মণ্যম… হাল ফিলে টলিউডে দেব-জিৎ গঙ্গোপাধ্যায়। নায়কের সাফল্যের নেপথ্যে গায়কের অবদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিঠুন চক্রবর্তী মনে করেন এবং সেই কথা তিনি স্বীকারও করেন। জানান, বাপ্পি লাহিড়ি ও তাঁর সমীকরণ আইকনের পর্যায় পৌঁছেছিল তার কারণ, বাপ্পি লাহিড়ি বুঝেছিলেন মিঠুন নতুন ধরনের নাচ করতেন পারেন। মিঠুনের ভাষায় যাকে বলে, ‘হটকে’!

মাত্র ৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। বাপ্পি লাহিড়ির তৈরি ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ কে ভুলতে পারেন! কেবল এই গান নয়, মিঠুন নেচেছেন বাপ্পির তৈরি ‘কসম পেয়ডা করনে ওয়ালো কি’, ‘জিন্দেগি মেরি ডান্স ডান্স’, ‘জিম্মি জিম্মি’ গানের সঙ্গেও।

পিটিআইকে মিঠুন বলেছেন, “বাপ্পি দা আমার নাচের ধরনকে বুঝতেন। ডিস্কো ডান্সে নতুন কিছু করতে পারি, সেটি তিনি বুঝেছিলেন। তিনি মনে করতেন, আমি ‘হটকে’ কিছু করতে পারি। সেই মতো সঙ্গীত তৈরি করতেন বাপ্পি দা। তখন থেকেই আমাদের সম্পর্ক জুড়ে যায়। আমরা এক হয়ে যাই। কিছু কালজয়ী নাচ ও গান তৈরি করেছি আমরা।”

স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু ঘটেছে বাপ্পি লাহিড়ির। তেমনটাই জানিয়েছেন চিকিৎসক। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ বাপ্পি লাহিড়ি প্রয়াত হন মুম্বইয়ের হাসপাতালে। সেই সময় বেঙ্গালুরুতে ছিলেন মিঠুন। বলেছেন, “নিষ্প্রাণ বাপ্পি দাকে আমি দেখতে চাইনি। যেভাবে আমি তাঁকে চিনতাম, সেভাবেই মনে রাখতে চাই। এই বাপ্পি দাকে আমি চিনতে চাইনি। প্যান্ডেমিকের সময় আমার বাবা যখন চলে গেলেন, তাঁকেও আমি ওরকমভাবে দেখতে চাইনি। তাই আসিনি। একই ভাবে বাপ্পিদাকেও ওভাবে আমি দেখতে চাইনি।”

আরও পড়ুন: Sudipa-Adidev: প্রি-স্কুলে আদিদেব, যাওয়ার আগে কী করল তারকা সন্তান?

আরও পড়ুন: Ratool Mukherjee-Ikir Mikir: বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে অভিনয়, ছবির পরিচালনা, আসছে রাতুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘ইকির মিকির’

আরও পড়ুন: Oscars 2022: করোনা টিকা নেওয়ার প্রমাণ কিংবা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে আমন্ত্রিতদের

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের