AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০০৫-এ তৈরি ইরফানের ‘দুবাই রিটার্নস’ অবশেষে মুক্তির পথে

Irrfan Khan: ২০০৫-এ ছবিটি তৈরি হয়ে যাওয়ার পরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে দেখানো হয়েছিল। এ ছাড়াও আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

২০০৫-এ তৈরি ইরফানের ‘দুবাই রিটার্নস’ অবশেষে মুক্তির পথে
ইরফান খান।
| Edited By: | Updated on: Jul 02, 2021 | 8:56 PM
Share

ফের পর্দায় ইরফান খান। সৌজন্যে ‘দুবাই রিটার্নস’। বিশ্বজুড়ে প্রশংসা পাওয়ার পর এ বার ইরফানের এই কাজ দেখা যাবে বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে, আগামী ৩ জুলাই। এই ছবি রিলিজ করবে ইউটিউবেও। সে তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরফান পুত্র বাবিল খান।

২০০৫-এ তৈরি হয়েছিল এই ছবি। ইরফানের সঙ্গে বিজয় মৌর্য, রজক খান অভিনয় করেছিলেন এই ছবিতে। এক ছোটখাটো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। তাঁর চরিত্রের নাম আফতাব আংরেজ। পরিচালক আদিত্য ভট্টাচার্য।

View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)

২০০৫-এ ছবিটি তৈরি হয়ে যাওয়ার পরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে দেখানো হয়েছিল। এ ছাড়াও আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। কিন্তু এতদিনেও সিনেমা হলে বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কারণে মুক্তি পায়নি এই ছবি। আগামিকাল ভার্চুয়াল বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখতে পাবেন দর্শক।

ইরফানের প্রয়াণের পর তাঁর এতদিন আগের এই কাজ মুক্তি পেতে চলেছে। এ খবর নিঃসন্দেহে অভিনেতার অসংখ্য অনুরাগীর কাছে অত্যন্ত আনন্দের। ইরফানের পরিবারও খুশি। বাবাকে যেন নতুন ভাবে ফিরে পাবেন বাবিল। বাবার মতো তিনিও এখন পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। এই ছবির মুক্তি ইরফান দেখে যেতে পারলে খুশি হতে বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠরা। কিন্তু ইরফানের কাজ আজীবন খুশি করবে দর্শককে।

আরও পড়ুন, বাবা শ্রীদেবীকে বিয়ে করার পর ট্রমায় কাটিয়েছিলেন অর্জুন!

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী