AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রতিদিন কাঁদতাম, হতাশ লাগত’, কোন ভয়ঙ্কর অতীতের কথা বললেন বিদ্যা?

Vidya Balan: বিদ্যা জানিয়েছেন, বহুবার ব্যর্থ হয়েও তিনি আশা ছাড়েননি। আর এই সাফল্যের জন্য তাঁর বাবা, মায়ের অবদানের কথাও বার বার স্বীকার করেন অভিনেত্রী।

‘প্রতিদিন কাঁদতাম, হতাশ লাগত’, কোন ভয়ঙ্কর অতীতের কথা বললেন বিদ্যা?
বিদ্যা বালন।
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 7:28 PM
Share

প্রত্যাখ্যান। এই শব্দটা বিদ্যা বালনের কেরিয়ারের শুরুর থেকে জুড়ে রয়েছে। এত বেশি প্রত্যাখ্যাত হতে হয়েছিল নায়িকাকে, যে তিনি কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন। রাতের পর রাত কাঁদতেন, ঘুম হতো না। আজ যে বিদ্যাকে দর্শক দেখেন, সেই জায়গা তৈরি করা মোটেই সহজ ছিল না। সদ্য এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর সেই কঠিন দিনগুলোর কথা শেয়ার করেছেন বিদ্যা।

১৯৯৫-এ ‘হম পাঁচ’ ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশনে ডেবিউ করেন বিদ্যা। ২০০৩-এ ‘ভাল থেকো’ তাঁর বড় পর্দায় ডেবিউ ছবি। ২০০৫-এ প্রথম হিন্দি ছবি করেন তিনি, ‘পরিণীতা’। এই সুযোগ একদিনে আসেনি। বহু ব্যর্থতার পরে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন নায়িকা।

বিদ্যার কথায়, “আমার দ্বারা কিছু হবে না। এটাই ভাবতাম। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বহুবার আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। ২০০২-২০০৩ নাগাদ প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমোতে যেতাম। আমার মনে হত, আর কখনও অভিনেতা হতে পারব না। হতাশ লাগত। পরের দিন ভোরে আবার আশা করতাম। ভাবতাম, নতুন একটা দিন মানে নতুন সুযোগ।”

বিদ্যা জানিয়েছেন, বহুবার ব্যর্থ হয়েও তিনি আশা ছাড়েননি। আর এই সাফল্যের জন্য তাঁর বাবা, মায়ের অবদানের কথাও বার বার স্বীকার করেন অভিনেত্রী। অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। পরে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করলে বিদ্যার আরও একটি পরিচয় তৈরি হয়। চেহারা নিয়েও বহু কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। কিন্তু ভাল অভিনয় করতে গেলে তথাকথিত স্লিম হতে হবে, সেই বাঁধা গতের ধারণাকে ভেঙে দিয়েছেন বিদ্যাই। সে কারণেই তাঁর জার্নি অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন, কাজে ফিরলেন মিমি, কিন্তু এ জার্নি তাঁর কাছে ‘রোলার কোস্টার’ কেন?

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে