AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan-Rishikesh:  অমিতাভ বচ্চন হঠাৎ নিজের ব্লগে কেন ঋষিকেশ যাত্রা নিয়ে লিখলেন?

Amitabh Bachchan-Rishikesh: নিজের একটি একরঙা ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যামেরা থেকে দূরে তাকিয়ে, ছবিতে তিনি একটি শাল পরে রয়েছেন, সঙ্গে তাঁর ভুবন ভোলানো হাসি।

Amitabh Bachchan-Rishikesh:  অমিতাভ বচ্চন হঠাৎ নিজের ব্লগে কেন ঋষিকেশ যাত্রা নিয়ে লিখলেন?
ঋষিকেশের গঙ্গার ঘাটে অমিতাভ
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 4:55 PM
Share

অমিতাভ বচ্চন ঋষিকেশে। এই খবরই যথেষ্ট তাঁর অনুরাগীদের জন্য। তার উপর খবর তিনি সেখানে পুজো দেবেন। ব্যস, ভিড় উপচে পড়েছে। পরমার্থ আশ্রমের ঘাটে তিনি গঙ্গা আরতি করছেন, এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নানা ছবি বেরিয়েছে তাঁর অনুরাগীদের পোস্টে। ছবিতে দেখা যাচ্ছে তাঁর পরনে হাল্কা রঙের কুর্তা, সঙ্গে নীল জ্যাকেট। চোখে তাঁর সিগনেচার চশমা। অন্য আর একটি ছবিতে বিগ বি স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আছেন দেখতে পাওয়া যাচ্ছে।

View this post on Instagram

A post shared by newsbuzz (@rathoreg007)

ঋষিকেশে কী করছেন তিনি? তাঁর ‘গুডবাই’ সিনেমার শুটিং চলছে। এই ছবিতে রয়েছেন রশ্মিকা মনদানা। কয়েকদিন আগে রশ্মিকাও বিগ বি-র সঙ্গে শুটিং স্পটের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন।

অমিতাভ কয়েকদিন আগে তাঁর ব্লগে ঋষিকেশ যাত্রা নিয়ে নিজের চিন্তাভাবনার কথাও লিখেছিলেন। সম্প্রতি তিনি নিজের একটি একরঙা ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যামেরা থেকে দূরে তাকিয়ে, ছবিতে তিনি একটি শাল পরে রয়েছেন, সঙ্গে তাঁর ভুবন ভোলানো হাসি।

শুধু ছবি নয়, তার কাব্যিক দিকটিও রয়েছে সেখানে। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন “গঙ্গা দেবত্বকে উস্কে দেয়, আত্মাকে এমনভাবে আলিঙ্গন করে যা অন্য কেউ পারে না, এবং মানবজাতির কাছে অজানা উপায়ে আবেগ প্রকাশ করে, আমরা দেখছি, আমরা শুনেছি, আমরা জানি কিন্তু আমরা কিছু করি না”!

‘গুডবাই’ ছবির আগে তিনি লক্ষ্মৌতে গিয়েছিলেন সুজিত সরকারের ছবি ‘দ্য উমেশ ক্রনিক্যালস’-এর জন্য শুট করতে। বিমানের ভিতর থেকে সেই ছবিও তিনি ভাগ করেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ছবিতে তাঁকে দেখা যাবে ট্যাক্সিচালকরূপে। ক্যামিও এই চরিত্রের জন্য তিনি পুরনো লক্ষ্মৌর সিটি স্টেশনে শুটিং করেন। অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে তাঁকে দেখা যাবে রণবীর কাপুর আর আলিয়ার সঙ্গে।

আরও পড়ুন-Kangana-RRR: বিবেক ছেড়ে কি রাজমৌলির দিকে ঝুঁকচ্ছেন কঙ্গনা?

আরও পড়ুন-Ranbir Kapoor-‘Animal’: বিয়ের গুঞ্জন সরিয়ে কাজে মন রণবীর কাপুরের!

আরও পড়ুন- Juhi Chawla- Rishi Kapoor:  ‘আমি আর আমির জুনিয়র আর্টিস্টের মতো দাঁড়িয়েছিলাম ঋষিজির সামনে’, কেন বললেন জুহি চাওলা?

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?