AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Timir Biswas: পুজোর আগে এককভাবে মুক্তি পাচ্ছে তিমিরের রবীন্দ্রসঙ্গীত

জানতে পেরেই আনন্দে ভাসছেন তিমিরের শ্রোতা ভক্তরা।

Timir Biswas: পুজোর আগে এককভাবে মুক্তি পাচ্ছে তিমিরের রবীন্দ্রসঙ্গীত
তিমির বিশ্বাস
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 6:26 PM
Share

নিজেই সবটা করেছেন গানটির জন্য। নিজেই গেয়েছেন। নিজেই পিয়ানো বাজিয়েছেন, রেকর্ডিং করেছেন। পুরোপুরি একক বললে একটু ভুল বলা হবে। বলা ভাল, রবীন্দ্রনাথও আছেন তিমিরের সঙ্গে। একটি পিয়ানো, তিমির ও রবীন্দ্রনাথ আর তাতেই তৈরি হয়েছে তিমিরের একক পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’।

প্লেব্যাক, ব্যান্ড, মিউজ়িক ভিডিয়ো – সবেতেই আছেন আসানসোলের ভূমিপুত্র তিমির বিশ্বাস। সামনেই পুজো। মুক্তি পাচ্ছে তিমিরের গান। পুজোতে শ্রোতা ভক্তদের জন্য আলাদা করেও একটি গান মুক্তি পাচ্ছে তাঁর। ৯ অক্টোবর মুক্তি পাবে তিমিরের ‘কলঙ্কভাগী’। খবরটি কিছুক্ষণ আগেই তিমির শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বলেছেন, “অনেকদিন পরে আবার রবীন্দ্রসংগীত। এই গানটি অনেক অনুষ্ঠানে গেয়েছি, রেকর্ড করার কথা অনেকেই বলেছেন! শেষমেশ রেকর্ড করলাম! আসছে পরশু আমার ইউটিউব চ্যানেল থেকে! ভালো থাকবেন!”

সত্যিই অনেকদিন পর তাঁর ইউটিউব চ্যানেল থেকে একটি গান মুক্তি পাচ্ছে। শেষ যে গানটি আপলোড হয়েছে, সেটিও একটি রবীন্দ্রসঙ্গীত – ‘বরিষ ধরা মাঝে’। তাও একবছর আগে মুক্তি পেয়েছিল গানটি। তারপর ‘কলঙ্কভাগী’ মুক্তি পাবে ৯ অক্টোবর। কেন প্রিয় শ্রোতাদের এত অপেক্ষায় রাখলেন তিমির? TV9 বাংলাকে তিমির বলেছেন, “সত্যি অনেকদিন গানটি রেকর্ডিং করা হয়নি। আমি খামখেয়ালি মানুষ। এখন খুব ইচ্ছে হল গানটা রেকর্ড করি। তাই করলাম। গানের অ্যারেঞ্জমেন্ট, মেকিং সবটাই আমার করা। বাদ্যযন্ত্র বলতে কেবলই পিয়ানো। এটা আমার সোলো প্রজেক্ট।”

ইউটিউব চ্যানেল থেকে ফের তিমিরের গান আসছে – খবর জানতে পেরে ফের আনন্দে ভাসছেন তাঁর শ্রোতারা। অনেকেই শেয়ার করছেন সুখবর। ‘দারুণ খবর’ বলে আনন্দ প্রকাশ করছেন তাঁরা।

আরও পড়ুন: Soha Ali Khan: কোনও অজুহাত না! মাথার ঘাম পায়ে ফেলে এ কী করছেন সোহা?

আরও পড়ুন: Brave Hindi Films: ৯০-এর আগেই ছাকভাঙা বিষয় নিয়ে তৈরি হয়েছিল কিছু ছবি, দেখুন তালিকা

আরও পড়ুন: Ritabhari Chakraborty: “এখনও পৃথিবীর আকাশ-বাতাসে শোনা যাচ্ছে আর্ত মানুষের কান্না”, বললেন ঋতাভরী চক্রবর্তী

এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?