AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone pregnancy: দ্বিতীয় সন্তান আসার আগেই বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা!

Deepika Padukone News: দ্বিতীয় সন্তান আসার ঠিক আগের মুহূর্তে বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা পাড়ুকোন। চিকিৎসকদের হিসেব অনুযায়ী এখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বর মাসে মা হওয়ার আগেই কেন এমন চমকপ্রদ পদক্ষেপ করলেন অভিনেত্রী? ঠিক কী করেছেন অভিনেত্রী?

Deepika Padukone pregnancy: দ্বিতীয় সন্তান আসার আগেই বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা!
কী করেছেন তিনি?Image Credit: instagram
| Updated on: Aug 11, 2026 | 9:33 AM
Share

সেপ্টেম্বর মাসেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)ও রণবীর সিংয়ের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। গত এপ্রিলে মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্টের ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন এই তারকা দম্পতি। পরিবারের সবাই যখন নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন, ঠিক সেই মুহূর্তে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে তোলপাড় ফেলে দিলেন দীপিকা!

সূত্রের খবর, চিকিৎসকদের হিসেব অনুযায়ী এখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। অথচ এই অবস্থাতেও এক ফোঁটা বিশ্রাম না নিয়ে সোজা সেটে হাজির হয়েছেন তিনি। সিদ্ধান্ত একটাই, মাতৃত্বকালীন লম্বা বিরতিতে যাওয়ার আগে অল্লু অর্জুনের সঙ্গে তাঁর নতুন ছবি ‘রাকা’-র সব কাজ শেষ করবেন।

গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে এসে এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। কিন্তু দীপিকা দেখিয়ে দিলেন পেশাদারিত্ব কাকে বলে! শারীরিক কষ্ট উপেক্ষা করেও তিনি প্রয়োজনে গভীর রাত পর্যন্ত শুটিং করছেন। এমনকি সাত মাসের গর্ভাবস্থায় বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যের শুটও তিনি নিজেই শেষ করেছেন, যা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।

দীপিকার এমন জেদ আর অদম্য মানসিকতা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন ছবির পরিচালক অ্যাটলি ও নায়ক অল্লু অর্জুনও। যদিও তাঁর ভূমিকা কাটছাঁট করা হচ্ছে বলে গুজব রটেছিল, ‘রাকা’ টিম জানিয়ে দিয়েছে তাঁর চরিত্র অপরিবর্তিতই থাকছে, শুধু ঝুঁকিপূর্ণ কিছু দৃশ্যে বডি ডাবল ব্যবহার করা হবে।

অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত এই বিগ বাজেট সায়েন্স-ফিকশন ফ্যান্টাসি অ্যাকশন ছবি ‘রাকা’ ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা। সেটের পুরো টিম এখন অভিনেত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত তাঁর অংশের কাজ শেষ করার চেষ্টা করছে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?