ভোটের বাজারে বড় ঘোষণা, আলাদা দুটো নয়, এবার একসঙ্গেই দেখতে পাবেন গোটা ‘ধুরন্ধর’!
এমনকি ‘পুষ্পা ২’-কে টপকে এই মুহূর্তে ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবির তকমাও ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে এবার সিনেমার চেয়েও বড় চমক নিয়ে আসছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবির শুটিংয়ের অভিজ্ঞতা এবং রণবীর-অর্জুনদের অদেখা পরিশ্রম নিয়ে তৈরি হওয়া একটি বিশেষ ছবি এ বছরই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর ২’। ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে রণবীর সিংয়ের এই ছবি। এমনকি ‘পুষ্পা ২’-কে টপকে এই মুহূর্তে ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবির তকমাও ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে এবার সিনেমার চেয়েও বড় চমক নিয়ে আসছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবির শুটিংয়ের অভিজ্ঞতা এবং রণবীর-অর্জুনদের অদেখা পরিশ্রম নিয়ে তৈরি হওয়া একটি বিশেষ ছবি এ বছরই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
সাধারণত সিনেমার মেকিং ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। কিন্তু ‘ধুরন্ধর’-এর ক্রেজ এতটাই তুঙ্গে যে আদিত্য ধর সিদ্ধান্ত নিয়েছেন, দর্শকদের জন্য মেকিংয়ের প্রতিটি মুহূর্ত বড় পর্দায় রিলিজ করবেন। সেখানে রণবীর সিং, অর্জুন রামপাল থেকে সঞ্জয় দত্ত— প্রত্যেকের এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং অজানা সব মুহূর্ত ধরা থাকবে। মজার বিষয় হলো, ছবি মুক্তির পর থেকে কলাকুশলীরা এখনও পর্যন্ত সেভাবে কোনো দীর্ঘ সাক্ষাৎকার দেননি, যা সরাসরি দেখা যাবে এই নতুন মেকিং মুভিতে।
বক্স অফিসের এই রেকর্ড ব্রেকিং সাফল্যের পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন— ‘ধুরন্ধর ৩’ কি আসবে? এই নিয়ে ধোঁয়াশা থাকলেও অভিনেতা রাকেশ বেদি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দর্শকের প্রত্যাশা থাকলেও সম্ভবত তৃতীয় অংশ আর তৈরি হচ্ছে না। তবে মেকিং মুভিটিই ফ্র্যাঞ্চাইজির ‘তৃতীয় উপহার’ হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেবে বলে ধারণা করা হচ্ছে।
শুটিংয়ের কোনো ক্লিপ যাতে অনলাইনে ফাঁস না হয়ে যায়, সেদিকে কড়া নজর রাখছেন নির্মাতারা। ছবির মেকিং যাতে বড় পর্দায় দেখার সময় ফ্রেশ লাগে, তাই প্রতিটি মুহূর্ত সযত্নে রাখা হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে।
বক্স অফিসে রাজত্ব করার পর এবার ভারতীয় সিনেমার সংজ্ঞাই বদলে দিচ্ছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। পর্দার ভেতরের লড়াই এবার বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
