Jasprit Bumrah : লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ, বুমরাকে নিয়ে নতুন পরিকল্পনা ভারতের!
অধিনায়ক হিসেবে শুবমান গিলের রেকর্ড ভাল নয়। অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সিরিজ জিতেছেন তিনি। তবে গুরু গম্ভীর ও ভারতের আসল পরীক্ষা হল অজিদের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ। গত বছর হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৩ টেস্ট খেলেছেন বুমরা।

কলকাতা : সদ্যই সাদা বলের টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ২০২৪ এর পর ২০২৬ – টানা দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দারুন ফর্মে রয়েছে ওয়ান ডে দলও। রান পাচ্ছিলেন বিরাট ও রোহিত শর্মারাও। কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠছে, লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ক্রিকেট নিয়ে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থা খুব খারাপ। ক্রমাগত টেস্ট ক্রিকেটের সিরিজ হারছে ভারত। এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। তাই সাফল্য পেতে এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ভারতীয় বোর্ড চাইছে, বাকি থাকা ৯ টেস্টে বুমরাকে খেলাতে। এই ৯ টেস্টে জয় এলেই ফাইনাল খেলার সুযোগ পাবে ভারত। তাই বিসিসিআই চাইছে, যেন বুমরা প্রত্যেক ম্যাচেই উপলব্ধ থাকেন। আইপিএলের পর আফগানিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেটি ডব্লিউটিসি-র অন্তর্ভুক্ত নয়। সেখানে ভারতের ম্যাচ শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দুই দলের বিরুদ্ধেই দুটি করে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এরপর রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিসিআই ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রাখলেও ডব্লিউটিসি থেকে নজর হটাতে চায় না। বোর্ড সূত্রে জানা গিয়েছে, বুমরার বোলিং তাঁর শরীরে অনেক অতিরিক্ত চাপ ফেলছে, ফলে তাঁর ওয়ার্কলোড নিয়েও নজরে রাখছে বিসিসিআই। এর পাশাপাশি বোর্ড চায় বেশ কিছু ওডিআই বা টি-টোয়েন্টি সিরিজ থেকে বুমরাকে বিশ্রাম দিতে।
বোর্ডের এক কর্মকর্তা বলেছেন,”আমরা চাই বুমরা যেন ফিট হয়ে সব টেস্ট খেলে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ টেস্টেই বুমরার খেলার সম্ভাবনা আছে। তবে গুরু গম্ভীর ও ভারতের আসল পরীক্ষা হল অজিদের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ। গত বছর হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৩ টেস্ট খেলেছেন বুমরা। অধিনায়ক হিসেবে শুবমান গিলের রেকর্ড ভাল নয়। অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সিরিজ জিতেছেন তিনি। এবার বুমরাকে সঙ্গে পেলে সেই রেকর্ডও উন্নতি হবে ভারতের, আশা বিসিসিআইয়ের।
