AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানেন কেন ‘সাইয়ারা’-র জন্য অহন পাণ্ডেকে সটান ‘না’ বলে দিয়েছিলেন মোহিত সুরি?

আসল ঘটনাটি ছিল বেশ অবাক করার মত। আদিত্য চোপড়া যখন অহনকে মোহিতের কাছে পাঠান, তখন মোহিত তাঁর চিত্রনাট্য লেখার ডেরায় বসে ছিলেন। অহনকে প্রথম দেখায় মোহিতের মনে হয়েছিল, ছবির নায়ক ‘কৃষ কাপুর’-এর চরিত্রের সঙ্গে এই ছেলেটির কোনও মিল নেই।

জানেন কেন ‘সাইয়ারা’-র জন্য অহন পাণ্ডেকে সটান ‘না’ বলে দিয়েছিলেন মোহিত সুরি?
| Updated on: Mar 29, 2026 | 1:29 PM
Share

বলিউডে পা রাখার লড়াইটা কি কেবলই গ্ল্যামার আর স্টার কিড তকমার? চাঙ্কি পাণ্ডের ভাইপো অহন পাণ্ডের শুরুটা কিন্তু অন্তত তেমন ছিল না। সম্প্রতি পরিচালক মোহিত সুরি এক সাক্ষাৎকারে খোলসা করেছেন এক অজানা তথ্য। তিনি জানিয়েছেন, তাঁর ছবি ‘সাইয়ারা’-র জন্য অহন যখন প্রথমবার অডিশন দিতে আসেন, মোহিত তাঁকে এক মুহূর্তের জন্যও পছন্দ করেননি। সোজা কথায়, প্রথম দেখায় অহনকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন পরিচালক। ঠিক কী ঘটেছিল?

মোহিত জানিয়েছেন, তাঁর সুপারহিট ছবি ‘সাইয়ারা’-র জন্য অহন যখন প্রথমবার অডিশন দিতে আসেন, মোহিত তাঁকে এক মুহূর্তের জন্যও পছন্দ করেননি। সোজা কথায়, প্রথম দুই-তিনটি মিটিংয়ের পর অহনকে পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন পরিচালক।

আসল ঘটনাটি ছিল বেশ অবাক করার মত। আদিত্য চোপড়া যখন অহনকে মোহিতের কাছে পাঠান, তখন মোহিত তাঁর চিত্রনাট্য লেখার ডেরায় বসে ছিলেন। অহনকে প্রথম দেখায় মোহিতের মনে হয়েছিল, ছবির নায়ক ‘কৃষ কাপুর’-এর চরিত্রের সঙ্গে এই ছেলেটির কোনও মিল নেই। মোহিতের ভাষায়, “ওকে দেখে আমার খুব মিষ্টি আর শান্ত স্বভাবের ছেলে মনে হয়েছিল। আমি আদি স্যারকে (আদিত্য চোপড়া) পরিষ্কার বলে দিই যে, এই চরিত্রের জন্য ও সঠিক নয়।”

এরপরই আসে গল্পের আসল টুইস্ট। আদিত্য চোপড়া মোহিতকে পরামর্শ দেন, রিজেকশনের কথাটি যেন তিনি অহনের সামনে বসে সরাসরি বলেন। সেই মতো অহনকে ডিনারে নিয়ে যান মোহিত। আর ঠিক যখন মোহিত তাঁকে বলেন যে তিনি এই ছবিতে সুযোগ পাচ্ছেন না এই রিজেকশন বা প্রত্যাখ্যানই যেন অহনের জেদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। নামী পরিবারের সন্তান হওয়ার সুবিধা না নিয়ে বরং নিজেকে নতুন করে গড়তে শুরু করেন তিনি। অহন এরপর দীর্ঘ কয়েক মাস হাড়ভাঙা খাটুনি করেন, অভিনয়ের ওপর ওয়ার্কশপ করেন এবং নিজের খামতিগুলো শুধরে নিতে মরিয়া হয়ে ওঠেন।

মোহিত সুরি জানান, অহনের এই বিবর্তনই শেষ পর্যন্ত তাঁর মন জয় করে নেয়। দ্বিতীয়বার যখন অহন অডিশন দিতে আসেন, তখন তাঁর মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করেন পরিচালক। তাঁর জেদ আর অভিনয়ের প্রতি একাগ্রতা দেখে মোহিত বুঝতে পারেন, এই ছেলেই ‘সাইয়ারা’-র জন্য পারফেক্ট। মোহিতের ভাষায়, “ওর মধ্যে যে বিবর্তন আমি দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে।”

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি