AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চুক্তি সই করেও বাদ প্রিয়াঙ্কা চোপড়া! কী ঘটে অভিনেত্রীর সঙ্গে?

মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, ২০০৭ সালে 'সালাম এ ইসক'এর শুটিং চলাকালীন এক সহ-অভিনেতা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি ভেবেছিলেন, আগামী ছবির কাজ নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে তাঁকে জানানো হয়—পরিচালক নাকি “ভুল করে” তাঁকে ছবিতে নিয়েছিলেন, চরিত্রটি আসলে অন্য এক অভিনেত্রীর জন্য ভেবে রাখা ছিল।

চুক্তি সই করেও বাদ প্রিয়াঙ্কা চোপড়া! কী ঘটে অভিনেত্রীর সঙ্গে?
| Updated on: Feb 17, 2026 | 6:19 PM
Share

বলিউডে তখনও ‘নেপোটিজম’ শব্দটা এতটা চর্চায় আসেনি। কিন্তু তার প্রভাব? নীরবে, নিঃশব্দে অনেকের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই সময়তেও। সেই সময়ের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ড্রিম গার্ল। চুক্তিপত্রে সই করার পরেও কীভাবে একটি হিন্দি ছবি তাঁর হাতছাড়া হয়ে গিয়েছিল?সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানালেন অভিনেত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, ২০০৭ সালে ‘সালাম এ ইসক’এর শুটিং চলাকালীন এক সহ-অভিনেতা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি ভেবেছিলেন, আগামী ছবির কাজ নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে তাঁকে জানানো হয় পরিচালক নাকি “ভুল করে” তাঁকে ছবিতে নিয়েছিলেন, চরিত্রটি আসলে অন্য এক অভিনেত্রীর জন্য ভেবে রাখা ছিল।

চুক্তি থাকা সত্ত্বেও তাঁকে বাদ দেওয়া হয়। তখন তাঁর বয়স মাত্র বাইশ। প্রিয়াঙ্কার কথায়, “আমি তো চুক্তিতে সই করেছি। তবুও এমনটা হল” সেই সময় ‘নেপোটিজম’ শব্দটির অর্থ তিনি জানতেন না, কিন্তু বারবার এমন ঘটনার মুখোমুখি হতে হতে তিনি বুঝতে শুরু করেন—ইন্ডাস্ট্রিতে সম্পর্ক আর তার প্রভাব বড় ভূমিকা নেয়।

২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়। সহ-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও লারা দত্ত। একই সময়ে একাধিক তারকা-সন্তানও ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছিলেন। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরে তিনি লক্ষ্য করেন প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর হঠাৎই তাঁকে পার্শ্বচরিত্রে নামিয়ে দেওয়া হচ্ছে। পরপর এরকম বেশ কিছু ধাক্কা তাঁকে কেরিয়ার নিয়েও ভাবিয়েছিল। এমনকি পড়াশোনায় ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত তিনি অভিনয়েই মন দেন। ধীরে ধীরে একের পর এক হিট ছবি উপহার দিয়ে, নিজের পরিশ্রমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে তাঁকে শেষ বারের মত বলিউড ছবিতে দেখা গিয়েছিল। তবে তিনি শিগগিরই ‘বারাণসী’ ছবির হাত ধরে বলিউডে ফিরছেন অভিনেত্রী। এখন সকলেই রয়েছেন ছবিটি মুক্তির অপেক্ষায়।