AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘আমি ওয়ার্লড ওয়াইড প্রচার করব’, ছাব্বিশের আগে বড় ঝড়ের ইঙ্গিত দিলেন মমতা?

মুখ্যমন্ত্রী এ দিন গোটা বিষয়টির আশপাশ দিয়ে ঘুরেছেন, তবে কোন বিষয়ে প্রকাশ্যে আনবেন তা নিয়ে মুখ খোলেননি। তিনি এও বলেছেন, "আপনাদের ইতিহাস-ভূগোল-পলিটিক্যাল সায়েন্স থেকে সবকিছু আছে। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক-নায়িকাদের বলব জণগনের উপর নেবেন না। আপনাদের প্রতিশোধ আমার উপর নিন। জনগণের উপর নয়। আপনারা কেউ ৪২০ ভোল্ট হন। আমি ৪৪০ ভোল্ট।"

Mamata Banerjee: 'আমি ওয়ার্লড ওয়াইড প্রচার করব', ছাব্বিশের আগে বড় ঝড়ের ইঙ্গিত দিলেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 6:23 PM
Share

কলকাতা: কয়েকদিন আগেই এসআইএর ইস্যুতে সুপ্রিম কোর্ট পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চেও সওয়াল করে এসেছেন তিনি। আর এবার ছাব্বিশের ভোটের আগে বড় কোনও ঝড়ের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন, এবার তিনি গোটা পৃথিবী ব্যাপি প্রচার করবেন।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে বারেবারে কোনও একটি বিষয় প্রকাশ্যে আনার হুমকি দিতে থাকেন মমতা। প্রথমে তিনি কমিশনকে আক্রমণ করে বলেন, “বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে।” মুখ্যমন্ত্রী এ দিন নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’বলে ব্যাখ্যা করে বলেন, “আমরা আইন নিশ্চয়ই মানবো। আইন আইনের পথে চলবে। তুঘলকি কমিশনের যেটুকু আইন মানার প্রয়োজন সেটা নিশ্চয়ই মানব।” এরপর তিনি সরব হন রাজ্যে এসআইআর-এ এতজন মানুষের মৃত্যু নিয়ে।

মমতা বলেন, “১৬০ জনের উপর মানুষ মারা গেছে। ইআরও -দের বিরুদ্ধে একটা পলিটিক্যাল পার্টি বলেছে.. তাই তাঁদের সাসপেন্ড করা হচ্ছে। অনেক ঘটনা ঘটে গেছে, আমরা মুখ খুলিনি এখনো। সংসদীয় রাজনীতিতে কেউ যদি মনে করেন, কারোও অধিকার কেড়ে নেবেন, তাহলে কিন্তু আমি প্রত্যাঘাত করব।

মমতার হুঁশিয়ারি, “তৃণমূল কংগ্রেস সংবিধান মেনে চলে। ছাব্বিশের পর তো কেন্দ্রে এই সরকারও থাকবে না। এখন থেকে বলছি খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমরা মুখ খুলিনি। ভদ্রতা করেছি। পার্লামেন্ট চালাতে দিয়েছি। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু কেউ যদি মানুষের অধিকার কেড়ে নিতে চায়। নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করতে চায়। আমায় আঘাত করলে,আমি প্রত্যাঘাত করব। আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করব। যদিও আমি নিজের দেশকে ভালোবাসি।

মুখ্যমন্ত্রী এ দিন গোটা বিষয়টির আশপাশ দিয়ে ঘুরেছেন, তবে কোন বিষয়ে প্রকাশ্যে আনবেন তা নিয়ে মুখ খোলেননি। তিনি এও বলেছেন, “আপনাদের ইতিহাস-ভূগোল-পলিটিক্যাল সায়েন্স থেকে সবকিছু আছে। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক-নায়িকাদের বলব জণগনের উপর নেবেন না। আপনাদের প্রতিশোধ আমার উপর নিন। জনগণের উপর নয়। আপনারা কেউ ৪২০ ভোল্ট হন। আমি ৪৪০ ভোল্ট।

মমতার এ দিনের বারেবারে এই হুঁশিয়ারির বিষয়টিই সামনে আসতে রাজনীতির অন্দরে আলোচনা শুরু হয়েছে। তিনি কোন ইস্যুকে সামনে আনতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে রাজনীতির অন্দরে জোর আলোচনা।