AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্য়ানসার মুক্ত হননি! তার মধ্যেই মা হচ্ছেন হিনা খান?

উল্লেখযোগ্য, ২০২৪ সালের জুনে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই প্রকাশ করেছিলেন হিনা। কঠিন সেই সময়ে তাঁর সাহস ও লড়াইয়ের গল্প বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। চিকিৎসার ফাঁকেও তিনি কাজ ও ব্যক্তিগত জীবন সমান তালে সামলে গিয়েছেন।

ক্য়ানসার মুক্ত হননি! তার মধ্যেই মা হচ্ছেন হিনা খান?
| Updated on: Feb 16, 2026 | 4:45 PM
Share

একটা পোস্ট… আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রশ্নের ঝড়। “সত্যি নাকি?”—এই দু’টো শব্দে ঘুরে বেড়াচ্ছে অনেকের মনেই। টেলিভিশনের পরিচিত মুখ হিনা খানকে ঘিরে হঠাৎই ছড়িয়ে পড়েছে মা হওয়ার খবর। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার অবাক হয়ে খোঁজ নিচ্ছেন কবে জানালেন তিনি? আদৌ কি জানালেন? ক্য়ানসার মুক্ত হওয়ার খবর এখনও জানাননি? তার মাঝেই নতুন প্রাণ বেড়ে উঠছে হিনার শরীরে?

আসলে গোটা বিষয়টির সূত্র একটি ভাইরাল পোস্ট। সেখানে দাবি করা হয়, এক অনুষ্ঠানে হিনাকে নাকি অভিভাবকত্ব নিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। সেই কথোপকথন থেকেই শুরু হয় জল্পনা তাহলে কি নতুন অতিথির অপেক্ষায় হিনা ও তাঁর স্বামী রকি জয়সওয়াল? মুহূর্তের মধ্যে পোস্টটি ছড়িয়ে পড়ে এবং দ্রুত ছড়ায় প্রেগন্যান্সি রিউমার। আবার অনেকে বলেন হিনাকে দেখে মনে হচ্ছে তিনি বেবি বাম্প আড়াল করছেন।

কিন্তু সুত্রের খবর অনুযায়ী, এই দাবির কোনও ভিত্তি নেই। যে অনুষ্ঠানের প্রসঙ্গ টানা হয়েছে, সেটি সাম্প্রতিক অনুষ্ঠানও নয়। হিনা সম্প্রতি এমন কোনও অনুষ্ঠানে যোগ দেননি, কিংবা মা হওয়া নিয়ে কোনও ঘোষণা করেননি। ফলে আপাতত এই খবরকে গুজব বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য, ২০২৪ সালের জুনে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই প্রকাশ করেছিলেন হিনা। কঠিন সেই সময়ে তাঁর সাহস ও লড়াইয়ের গল্প বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। চিকিৎসার ফাঁকেও তিনি কাজ ও ব্যক্তিগত জীবন সমান তালে সামলে গিয়েছেন।

২০২৫ সালের জুনে দীর্ঘদিনের সঙ্গী রকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০০৯ সালে এক ধারাবাহিকের সেটে তাঁদের প্রথম পরিচয়। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্ত, ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা। সব মিলিয়ে, ‘হিনা খান প্রেগন্যান্ট’—এই দাবির পক্ষে এখনও কোনও নিশ্চিত তথ্য নেই। আদতেও গুঞ্জন না সত্যি? সেই উত্তর সময়ই বলবে।