AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut Secret Marriage: সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র! চুপিসারে বিয়ে সেরেছেন কঙ্গনা?

Kangana Ranaut spotted:সোশাল মিডিয়ায় ভাইরাল কঙ্গনার নতুন লুক। পরনে গোলাপি সালোয়ার, গলায় মঙ্গলসূত্র আর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি সত্যিই বিয়ে করলেন বলিউডের 'কুইন'? একেবারে আদ্যোপান্ত বিবাহিত নারীর সাজ। আর এই রূপ দেখেই জল্পনা তুঙ্গে, তবে কি সত্যিই চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী?

Kangana Ranaut Secret Marriage: সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র!  চুপিসারে বিয়ে সেরেছেন কঙ্গনা?
তবে কি সত্যিই চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী?
| Updated on: May 22, 2026 | 9:13 AM
Share

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) আর চর্চা, শব্দদুটি যেন একে অপরের পরিপূরক। বলিউডের ‘কুইন’ থেকে সোজা রাজনীতির ময়দান, সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্য বা বিতর্ক নয়, বরং সম্পূর্ণ অন্য একটি কারণে নেটপাড়ায় ঝড় তুলেছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কঙ্গনার সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর, গলায় মঙ্গলসূত্র আর দু’হাতে সবুজ চুড়ি। একেবারে আদ্যোপান্ত বিবাহিত নারীর সাজ। আর এই রূপ দেখেই জল্পনা তুঙ্গে, তবে কি সত্যিই চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী?

ইন্টারনেটে কোনও খবর ছড়াতে এমনিতেও বেশি সময় লাগে না। আর সেই খবর যদি কঙ্গনার মতো চর্চিত ব্যক্তিত্বকে নিয়ে হয়, তবে তো কথাই নেই! ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা গিয়েছে, একটি সাধারণ গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে রয়েছেন তিনি। চুল খুব সাধারণ ভাবে বাঁধা, কপালে ছোট্ট টিপ। কিন্তু এই আটপৌরে সাজের সঙ্গে চোখে কালো চশমা আর তাঁর চেনা ‘সোয়্যাগ’ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, তিনি কঙ্গনা ছাড়া আর কেউই নন। গাড়ি থেকে নামার এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই সমাজমাধ্যমে প্রশ্নের বন্যা বয়ে গিয়েছে। কেউ অবাক হয়ে লিখছেন, “কখনও ভাবিনি কাউকে না জানিয়ে এভাবে হঠাৎ বিয়ে করবেন!” আবার কারও প্রশ্ন, “কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন?” একাংশ আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেছেন, “যদি বিয়ে করেও থাকেন, তাতে দোষের কী! নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখার অধিকার তাঁর রয়েছে।”

তবে জল্পনার আগুনে জল ঢালতে খুব বেশি সময় লাগেনি। যাঁরা ভাবছেন কঙ্গনা সত্যিই সাতপাকে বাঁধা পড়েছেন, তাঁদের একটু থামতে হবে। আসলে খবরটি সম্পূর্ণ গুজব। জানা গিয়েছে, এই লুক তাঁর ব্যক্তিগত জীবনের নয়, বরং রুপোলি পর্দার। বলিউডের অন্দরের খবর, এই মুহূর্তে সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘তনু ওয়েডস মনু ৩’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। আর এই ভাইরাল লুকটি মূলত সেই ছবিরই একটি দৃশ্য। অর্থাৎ, আরও একবার বড় পর্দায় ‘তনু’র ম্যাজিক দেখতে চলেছেন দর্শক।

Follow Us